Friday, June 26, 2026

আমেরিকায় স্বামীনারায়ণ মন্দিরে হামলা,কড়া প্রতিক্রিয়া ভারতের

Date:

Share post:

সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বড় সমাবেশের আগে নিউ ইয়র্কের মেল্ভিল্লেতে স্বামীনারায়ণ মন্দিরে ভাঙচুর চালাল একদল দুষ্কৃতী। পাশাপাশি মন্দিরের গায়ে লেখা হল ভারত বিরোধী স্লোগান। ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিষয়টির তীব্র নিন্দা জানিয়েছে নিউ ইয়র্কের ভারতীয় কনসুলেট জেনারেল। পাশাপাশি এই অপ্রত্যাশিত ঘৃণ্য কাজের সঙ্গে যুক্ত অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানানো হয়েছে ভারতের তরফে।

আমেরিকার মাটিতে এই অপ্রত্যাশিত কার্যকলাপের নিন্দা করে নিউ ইয়র্কে অবস্থিত ভারতীয় কনসুলেট জেনারেল নিজের এক্স হ্যান্ডেলে লেখেন,’নিউ ইয়র্কের মেলভিল্লেতে স্বামী নারায়ণ মন্দিরে ভাঙচুর চালানোর ঘটনা অপ্রত্যাশিত। নিউ ইয়র্কে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে স্বামীনারায়ণ মন্দির কর্তৃপক্ষ এবং ওই সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। পাশাপাশি এই ঘৃণ্য ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া আর্জি জানানো হয়েছে মার্কিন আইন মন্ত্রকের কাছে।’

আগামী ২১ সেপ্টেম্বর আমেরিকা সফর রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এই অপ্রত্যাশিত ঘটনা যেখানে ঘটেছে সেই মেল্ভিল্ল থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরে ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কের বেটরন মেমোরিয়াল কলেজিয়ামে এক অনুষ্ঠানে যোগ দেবেন মোদি। প্রধানমন্ত্রীর সফরের আগে ভারতকে বার্তা দিতেই দুষ্কৃতীদের এই কার্যকলাপ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এই হামলার পিছনে খালিস্তান যোগ রয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন- জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে আপত্তি নেই! কবে কর্মবিরতি প্রত্যাহার? আদালতে জানালেন ইন্দিরা

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...