Saturday, April 4, 2026

তদন্তে অসহযোগিতা বাম যুবনেতা কলতানের, হাইকোর্টে দাবি পুলিশের

Date:

Share post:

জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার অভিযোগে গ্রেফতার হন বাম যুবনেতা কলতান দাশগুপ্ত (Kalatan Dasgupta)। ভাইরাল ফোনালাপ (অডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) প্রকাশ্যে আসতেই পুলিশ তদন্তের ভিত্তিতে গ্রেফতার করে বাম যুবনেতাকে (DYFI)। কিন্তু সেই মামলায় বুধবার রাজ্যের আইনজীবী কলকাতা হাইকোর্টে দাবি করেন, তদন্তে অসহযোগিতা করছেন বাম নেতা। যদিও এই অপরাধের জন্য তাঁকে গ্রেফতার করা উচিত কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি ভরদ্বাজ। কলকাতা পুলিশকে রিপোর্ট পেশ করার নির্দেশ দেন বিচারপতি।

ভাইরাল অডিও প্রকাশ্যে আসার পরে সঞ্জীব দাস নামে এক বামকর্মীকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হয় কলতানকে। এই মামলায় কলতানের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় নিম্ন আদালত। জামিনের আবেদন করে বাম যুবনেতা হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁর পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) দাবি করেন, সঞ্জীবকে জিজ্ঞাসাবাদ করে তবে কলতানের নাম পাওয়া যায়, তবে এফআইআরে কীভাবে কলতানের নাম দেয় পুলিশ। তিনি দাবি করেন পুলিশ সন্দেহের বশে গ্রেফতার করেছে এমন একটি মামলায় যে মামলায় সাজা তিন বছরের বেশি জেল হতে পারে না, সেখানে কেন গ্রেফতার করা হল প্রশ্ন তোলেন তিনি।

এই মামলায় তদন্ত করে সত্য প্রকাশের পথে সবথেকে বড় বাধা কলতান নিজেই, দাবি কলকাতা পুলিশের। হাইকোর্টে রাজ্যের আইনজীবী দাবি করেন, কলতান ও সঞ্জীবের ফোন পুলিশ বাজেয়াপ্ত করেছে। সেই ফোনে কথোপকথনের কথা কলতান স্বীকার করেছে। কিন্তু ফোন থেকে তথ্য পাওয়ার জন্য ফোনটি আনলক করে দিচ্ছেন না কলতান। ফলে ফোন থেকে তথ্য পেতে সমস্যায় কলকাতা পুলিশ (Kolkata Police)।

মামলায় বিচারপতি ভরদ্বাজ পুলিশের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তোলেন। কলতানের বিরুদ্ধে এরকম পূর্ব কোনও ইতিহাস বা অভিযোগ আছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলা হয়। বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। কলকাতা পুলিশকে মামলায় রিপোর্ট পেশের নির্দেশ দেন বিচারপতি।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...