Wednesday, June 24, 2026

পেজার বিস্ফোরণের পর এবার লেবাননজুড়ে ওয়াকিটকি বিস্ফোরণ

Date:

Share post:

মাত্র ২৪ ঘণ্টাও পেরোয়নি, সিরিজ পেজার বিস্ফোরণের পর এবার লেবাননজুড়ে ওয়াকিটকি বিস্ফোরণ। এই বিস্ফোরণে আরও ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪৫০ জন। এই ওয়াকিটকিগুলো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা ব্যবহার করত বলে জানা গিয়েছে। বুধবার বিকেলে বেইরুট, দক্ষিণ লেবানন ও বাক্কাজুড়ে ধারাবাহিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। এই বিস্ফোরণে সারা দেশে গাড়ি, মোটরবাইক, দোকান ও বাড়িঘরে আগুন ধরে যায় এবং অন্তত ২০ জন নিহত ও প্রায় ৪৫০ জন আহত হন।তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে।

মঙ্গলবারের পেজার বিস্ফোরণে নিহত চারজনকে বিদায় জানাতে বেইরুটের দক্ষিণে অবস্থিত দাহিয়াহ এলাকায় জড়ো হয়েছিলেন অনেকে। সেখানেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই শেষকৃত্যানুষ্ঠানে নারী, শিশুসহ সব বয়সের মানুষই ছিল। নিহতদের কফিন নিয়ে শোকযাত্রাটি শুরু হওয়ামাত্রই বিস্ফোরণ ঘটে। লেবাননে সর্বশেষ হামলায় ওয়াকিটকি লক্ষ্যবস্তু করা হয়েছে।ওই ওয়াকিটকিগুলো মঙ্গলবার পাঁচ মাস আগেই কেনা হয়েছিল।

এর আগে মঙ্গলবার পেজার বিস্ফোরণের জন্য ইজরায়েলকে দায়ী করেছিল হিজবুল্লা। ইজরায়েলের বিরুদ্ধে বদলা নেওয়ারও অঙ্গীকার করেছে তারা। এক বিবৃতিতে তারা বলেছে, প্রাণঘাতী পেজার বিস্ফোরণের ঘটনা ইজরায়েলের বিরুদ্ধে তাদের অভিযানের তীব্রতাই শুধু বাড়াবে।









 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...