Thursday, May 14, 2026

শুভবুদ্ধির উদয় হোক! রাজনীতি না করে জুনিয়র চিকিৎসকদের দুর্গতদের পাশে দাঁড়ানোর বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যে বন্যা পরিস্থিতি। চিকিৎসায় প্রয়োজন স্বাস্থ্য শিবির। অথচ বারবার আর্জি স্বত্ত্বেও এই পরিস্থিতি কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা (Junior Doctor)। এই বিষয় নিয়ে বৃহস্পতিবার, উদয়নারায়ণপুরে প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়ে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, “এখনও পর্যন্ত কাজে যোগ দেননি। আমি আমার সাধ্য মতো করেছি। এর থেকে বেশি কিছু করার নেই। তাঁদের শুভবুদ্ধির উদয় হোক। বন্যা পরিস্থিতিতে কাজে ফিরুন।“বৃহস্পতিবার, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, হাওড়ার উদয়নারায়ণপুরের পরিস্থিতি দেখতে গিয়েছিলেন মমতা। সেখানে আন্দোলনরত চিকিৎসকদের স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ডিভিসির অত্যধিক জলছাড়ার জেরে দক্ষিণের একাধিক জেলার পরিস্থতি ভয়াবহ। এরমধ্যে পূর্ব মেদিনীপুরের অবস্থা খুবই খারাপ। প্লাবিত এলাকায় দুর্গতদের পাশে দাঁড়াতে পৌঁছে যান মমতা। হাঁটুজলে দাঁড়িয়ে প্লাবিত পরিস্থিতি নিয়ে কথা বলার সময় বর্তমানে চিকিৎসকদের দীর্ঘ আন্দোলনের জেরে ক্ষতি হচ্ছে বলেও উষ্মা প্রকাশ করেন তিনি। বলেন, “বন্যায় মানুষ আক্রান্ত। মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সব থেকে বড় কাজ। খাদ্য তুলে দেওয়া আমাদের কাজ। আমি চিকিৎসকদের বলব কাজে ফিরতে। এই জল কমে গেলেই ডায়রিয়া, জ্বর এমনকী বন্যার জেরে সাপেরা আশ্রয় নিয়েছে ডাঙ্গায় ফলে সাপের কামড় এগুলো তো হবেই। আমি নিজেও মুখ্যসচিবকে ফোন করেছি। দ্রুত যেন কয়েকটি জায়গায় স্বাস্থ্য শিবির হয় এই বিষয়ে কথা বলেছি।“ এর পরেই মুখ্যমন্ত্রী বলেন, “কিন্তু স্বাস্থ্য শিবির যে করব এখনও পর্যন্ত চিকিৎসকরা কাজে যোগদান করেননি।“ জুনিয়র চিকিৎসকদের (Junior Doctor) ফের কাজে ফেরার বার্তা দেন মমতা। তাঁর কথায়, প্রতিকূল পরিস্থতিতে রাজনীতি না করে দুর্গতদের পাশে দাঁড়ান।

আরও পড়ুন: মানুষকে ডোবালে ডিভিসির সঙ্গে কোনও সম্পর্ক রাখব না: তীব্র ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর









Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...