Tuesday, June 23, 2026

আর জি কর মামলায় ইডি দফতরে চিকিৎসক সুদীপ্ত রায়

Date:

Share post:

কলকাতার আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) দুর্নীতির তদন্তে নেমে এবার চিকিৎসক সুদীপ্ত রায়কে (Dr. Sudipta Roy) তলব করল ইডি। মঙ্গলবার কলকাতা-সহ জেলার একাধিক জায়গায় ডাক্তারের বাড়ি ও চেম্বারে তল্লাশি অভিযানের পর এবার সিজিওতে (CGO) ডেকে পাঠানো হলো তাঁকে। এদিন নির্ধারিত সময়ের মধ্যেই কেন্দ্রীয় এজেন্সির দফতরে পৌঁছে যান শ্রীরামপুরের বিধায়ক।

চিকিৎসক তরুণীর মৃত্যুর পর থেকে আর জি কর হাসপাতাল ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ও অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। হাসপাতাল প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির অভিযোগের তালিকায় ডাক্তার সুদীপ্ত রায়ের নাম থাকায় তিনিও তদন্তের আওতায় পড়ে গেছেন। শ্রীরামপুরের বিধায়ক আর জি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও ছিলেন। তাঁর বাড়ি, নার্সিংহোম, বাগানবাড়িতে তল্লাশির পর বৃহস্পতিবার সিজিওতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...