Thursday, June 25, 2026

বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতেই নামতেই লজ্জার নজির গিলের, ছুঁয়ে ফেললেন অমরনাথ-পতৌদি-বিরাট কোহলিদের

Date:

Share post:

আজ থেকে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। চেন্নাইয়ে প্রথম টেস্ট ম্যাচে নেমেছে দু’দল। টসে হেরে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। আর ব্যাট করতে নেমেই ব্যর্থ ভারতের মিডল অর্ডার। রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলিরা কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। বিরাট এবং রোহিত দু’জনেই করেছেন ৬ । আর শুভমন শূন্যহাতে ফেরেন। আর এখানেই লজ্জার নজির গড়লেন শুভমন। ছুঁলেন বিরাট কোহলিকে।

এদিন যশস্বী জসওয়ালের সঙ্গে ওপেন করতে নামেন রোহিত শর্মা । যশস্বী ক্রিজে টিকে থাকলেও, আউট হন রোহিত। ভারত অধিনায়ক আউট হওয়ার পর ক্রিজে নামেন শুভমন। অষ্টম ওভারের তৃতীয় বল করছিলেন হাসান মাহমুদ। দুরন্ত ফর্মে থাকা হাসান মাহমুদের বলে উইকেটের পিছনে ক্যাচ তুলে দেন গিল। মাহমুদ লেগ স্টাম্পের অনেকটা বাইরে বল করেন। গিল ফ্লিক করতে গিয়েও পারেননি। বল তাঁর ব্যাটে হালকা খোঁচা লেগে উইকেটকিপার লিটন দাসের হাতে জমা পড়ে । যার ফলে শূন্যহাতেই ফিরতে হয় ভারতের সহ-অধিনায়ককে। আর এর সুবাদেই এই নিয়ে এক বছরে টেস্টে তিন বার শূন্য করলেন শুভমন। যেই লজ্জার নজির রয়েছে কোহলি। এছাড়াও এই নজির রইয়েছেন মনসুর আলি খান পতৌদি, দিলীপ বেঙ্গসরকার, মহিন্দর অমরনাথ এবং বিনোদ কাম্বলির।কোহলি ২০২১ সালে এক বছরে তিন বার শূন্য করেছেন। তবে এক বছরে টেস্টে সবচেয়ে বেশি শূন্য করার নজির রয়েছে মহিন্দর অমরনাথের। তিনি ১৯৮৩ সালে সেই নজির গড়েছিলেন।

এদিকে রোহিত-বিরাটরা আউট হলেও ব্যাট হাতে অর্ধশতরান যশস্বী জসওয়ালের। ৫৬ রান করেন তিনি। টেস্টে প্রত্যাবর্তন করে পন্থ করেন ৩৯ রান।

আরও পড়ুন- ডিসেম্বর নয়, নভেম্বরেই বসতে পারে আইপিএল-এর মেগা নিলাম : সূত্র


Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...