Wednesday, June 24, 2026

আজ পূর্ব মেদিনীপুরের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী 

Date:

Share post:

দামোদর ভ্যালি কর্পোরেশনের (DVC) ছাড়া জলে বাংলায় বন্যা পরিস্থিতির অবনতি। বানভাসি হাওড়া, হুগলির পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার দুপুরেই নবান্ন (Nabanna) থেকে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বন্যা কবলিত এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। তাঁদের সাহায্যের আশ্বাস দেয়ার পাশাপাশি জেলা শাসকদের কড়া নির্দেশ দেন। তারপর পৌঁছে যান পশ্চিম মেদিনীপুর। সার্কিট হাউসে রাত্রিবাসের পর আজ পাশকুঁড়ার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী (CM)। ঝাড়খণ্ড-সহ অন্যান্য জায়গা বাঁচাতে বাংলায় জল ছাড়ছে DVC। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। প্রতি জেলার খবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী। নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের। এর মাঝেই বুধবার মুখ্যমন্ত্রীর কাছে খবর আসে ঘাটালের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। কেশপুরে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এই খবর পেয়ে সেখানে ছুটে যান মমতা। আজ পূর্ব মেদিনীপুরে বন্যা পরিস্থিতি পরিদর্শন করার কথা তাঁর।

DVC সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছেড়েছে। এত জল এর আগে ছাড়া হয়নি বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, বাংলায় এই ম্যান মেড বন্যা করা হচ্ছে। ২০০৯-এর পরে এই প্রথম এতো জল ছাড়া হল। তিনি জানান, “আমি নিজে ডিভিসি-র সঙ্গে কথা বলেছি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।“ মমতার অভিযোগ, আগে থেকে ড্রেজিং করলে এই পরিস্থিতি হত না।” ক্রমে ভয়াবহ আকার নিচ্ছে পশ্চিম মেদিনীপুরে বন্যা পরিস্থিতি। ঘাটালের পর এবার পাশকুঁড়ার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।


Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...