Thursday, June 4, 2026

মেডিক্যাল রেজিস্ট্রেশন হারাতে চলেছেন সন্দীপ! আজ নজর কাউন্সিলের সিদ্ধান্তে

Date:

Share post:

আর জি কর হাসপাতালের (RG Kar Medical College and Hospital) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) কি তাঁর ‘ডাক্তারি’ তকমা হারাতে চলেছেন? বুধবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের (West Bengal Medical Council)বৈঠকে এই ইঙ্গিত মিলেছিল। আজ আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার অপেক্ষা। কাউন্সিলের সভাপতি তথা শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক চিকিৎসক সুদীপ্ত রায়ের (Dr. Sudipta Roy) কাছে ইতিমধ্যেই সব পক্ষের মতামত জমা পড়েছে। কলকাতার সরকারি হাসপাতালে চিকিৎসক তরুণীকে ধর্ষণ খুনের ঘটনার পাশাপাশি যেভাবে দুর্নীতির অভিযোগ উঠেছে সন্দীপের বিরুদ্ধে তাতে কড়া পদক্ষেপ প্রয়োজন বলেই মনে করছে চিকিৎসক মহলের একাংশ।

আইএমএ-র (IMA)রাজ্য শাখার তরফে মঙ্গলবারই মেডিক্যাল কাউন্সিলের সভাপতিকে চিঠি পাঠিয়ে অবিলম্বে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের কথা বলা হয়। গত ২ সেপ্টেম্বর আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পাঁচ দিন পরে আর জি করের প্রাক্তন অধ্যক্ষকে শোকজ করেছিল কাউন্সিল। জবাবদিহির জন্য তিন দিনের সময় দেওয়া হয়েছিল। কাউন্সিলের তরফে জানানো হয় যে, কোনও চিকিৎসকের রেজিস্ট্রেশন স্বতঃপ্রণোদিত হয়ে বাতিল করতে হলে দু’টি কারণের প্রয়োজন হয়। এক, কেউ যদি কোনও অপরাধমূলক কাজের চক্রান্ত কিংবা তাতে সরাসরি যুক্ত থাকার অপরাধে আদালতে দোষী প্রমাণিত হন এবং দুই, অপরাধমূলক কাজে জড়ানোর ফলে যদি সেই চিকিৎসকের বদনাম হয়ে থাকে। কিন্তু কাউন্সিলের বেঁধে দেওয়ার সময়সীমার মধ্যে সন্দীপ শোকজের উত্তর দেননি। এরপরই বুধবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে বৈঠক হয় এবং সূত্রের খবর আজ বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।


Related articles

তোলাবাজি থেকে শ্লীলতাহানির! গ্রেফতার কলকাতার কাউন্সিলর থেকে প্রাক্তন বিধায়ক

দুর্নীতির বিরুদ্ধে একের পর পদক্ষেপ রাজ্যের নতুন শাসকদলের। প্রায় দশ বছর ধরে যে সব নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ...

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...