Friday, April 3, 2026

ভয়ঙ্কর অপরাধ-মারাত্মক বদনাম! অভিযোগে সন্দীপে রেজিস্ট্রেশন বাতিল করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল

Date:

Share post:

ডাক্তারির রেজিস্ট্রেশন বাতিল। নামের আগে আর ডাক্তার লিখতে পারবেন না জেলবন্দি সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। লিখতে পারবেন না প্রেসক্রিপশনও। আর জি কর মেডিক্যাল কলেজের (R G Kar Medical College And Hospital) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল করল পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল। বৃহস্পতিবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। আর জি কর হাসপাতালে দুর্নীতি এবং চিকিৎসক-পড়ুয়ার খুন-ধর্ষণের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে CBI হেফাজতে সন্দীপ। এই নিয়ে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। উপযুক্ত জবাব না পেয়ে এবার রেজিস্ট্রেশন বাতিল করা হয়।এদিন রাজ্য মেডিক্যাল কাউন্সিল বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৬ সেপ্টেম্বর সন্দীপকে (Sandip Ghosh) কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। সেই নোটিসের উপযুক্ত জবাব দেননি সন্দীপ। বেঙ্গল মেডিক‌্যাল কাউন্সিল ১৯১৪, সাবসিকোয়েন্ট অ‌্যামেন্ডমেন্ট ২৫(এ)(২) অ‌্যাক্ট-এর অ‌্যাপ্লায়েড মেডিক‌্যাল কাউন্সিল ৩৭(৩) ধারায় শোকজ করা হয়েছিল। বলা হয়েছিল জবাব না দিলে অথবা সন্তোষজনক না হলে তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে। সে কারণে, নথিভুক্ত চিকিৎসকদের রেজিস্টার থেকে তাঁর নাম অপসারণ করা হল।মঙ্গলবারই IMA-র রাজ্য শাখার তরফে মেডিক্যাল কাউন্সিলের সভাপতি তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়কে চিঠি পাঠানো হয়। সুদীপ্তকে অনুরোধ করা হয়, ‘ব্যক্তিগত সম্পর্ক’ না দেখে সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল করা হোক। বুধবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলে একটি বৈঠকে কাউন্সিল সভাপতি দ্রুত বিষয়টির নিষ্পত্তি করার নির্দেশ দেন। মেডিক‌্যাল কাউন্সিল সূত্রে খবর, সন্দীপের ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্তে অনুমোদন দেন অধিকাংশ সদস‌্য। কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তী জানান, কেউ অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত হলে বা ভয়ঙ্কর অপরাধমূলক কোনও ঘটনার সঙ্গে নাম জড়ানোয় সমাজে যদি অভিযুক্তের মারাত্মক বদনাম (ইনফেমাস কন্ডাক্ট) হয়, তবে রেজিস্ট্রেশন বাতিল হয়। সেই মতোই বিজ্ঞপ্তি জারি করে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশনের বাতিলের সিদ্ধান্ত জানায় রাজ্য মেডিক্যাল কাউন্সিল। তবে অভিযুক্ত যদি ক্লিনচিট পেয়ে যান, তবে রেজিস্ট্রেশন ফিরিয়ে দেওয়াই নিয়ম।









Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...