Sunday, March 15, 2026

থ্রেট কালচারের অভিযোগে ৪০ পড়ুয়াকে বহিষ্কার কল্যাণী মেডিক্যালের 

Date:

Share post:

যৌন হেনস্থা থেকে তোলাবাজির মতো মারাত্মক অভিযোগের কারণে এবার ৪০ জন ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল কল্যাণী জে এন এম (40 students suspended in Kalyani JNM)। সূত্রের খবর সহপাঠীদের হুমকি দেওয়া, সমাজমাধ্যমে কুরুচিকর আক্রমণ, যৌন হেনস্থা, তোলাবাজি-সহ একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে তদন্তের পর তার সত্যতা প্রমাণিত হওয়ায় কড়া পদক্ষেপ করল কাউন্সিল। জানা গেছে বহিষ্কৃত পড়ুয়ারা শুধুমাত্র পরীক্ষা দিতে ও তদন্ত কমিটির মুখোমুখি হতে ক্যাম্পাসে প্রবেশের ছাড়পত্র পাবেন।

মেডিক্যাল কলেজের ইন্টারন‌াল কমপ্লেন কমিটি (Internal Complain Committe) জানিয়েছে, চল্লিশজন পড়ুয়া হোস্টেল দখল করে ইন্টার্নদের উপর জোর জুলুম করত বলে অভিযোগ। পাশাপাশি জুনিয়রদের উপর র‌্যাগিং, যৌন অত্যাচারের প্রমাণ মিলেছে। কলেজের বাকি পড়ুয়ারা অভিযুক্তদের থ্রেট কালচারের (Threat Culture) বিরুদ্ধেও সরব হয়ে হয়েছেন। এই প্রসঙ্গে কলেজের স্টুডেন্ট ডিন জানিয়েছেন, আর জি করের ঘটনার পর অনৈতিক কাজের সঙ্গে যুক্ত কোনও পড়ুয়াকেই বরদাস্ত করা হবে না। কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি ওয়েলফেয়ার কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।


spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...