Tuesday, April 7, 2026

ব্যবসায়ী অপহরণ-কাণ্ডে ধৃত বারাসাতের কাউন্সিলরের ৯ দিনের সিআইডি হেফাজত

Date:

Share post:

ত্রিপুরার ব্যবসায়ীকে ‘অপহরণ, ২ কোটি টাকার উপর মুক্তিপণ দাবি’, সিআইডি-র হাতে মূলচক্রী বারাসাতের কাউন্সিলর। অপহরণের অভিযোগে গ্রেফতার হয়েছেন ওই কাউন্সিলর। বারাসাত পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন সর্দারের বিরুদ্ধে ত্রিপুরার ব্যবসায়ীকে অপহরণ করে বড়সড় অঙ্কের মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। শুক্রবার তাকে আদালতে তোলা হয়।মিলন সর্দারকে ৯ দিনের সিআইডি হেফাজত দিলেন বারাকপুর আদালতের বিচারক।

জানা গিয়েছে, ত্রিপুরার ওই ব‍্যবসায়ীর অপহরণের ঘটনায় মূলচক্রী হিসেবে এফআইআর-এ নাম ছিল ওই কাউন্সিলরের। ঘটনার পর থেকেই এলাকা ছাড়া ছিলেন তিনি। ১৯ তারিখ রাতে কাউন্সিলর মিলন সর্দারের এলাকায় ফিরতেই সিআইডি কর্তারা হানা দেন৷ তারপরই তাকে হাতেনাতে ধরে ফেলেন গোয়েন্দারা। ওই কাউন্সিলরকে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল।

জানা গিয়েছে, সোদপুরের এক আবাসনে পরিচিতের বাড়িতে এসেছিলেন ত্রিপুরার ওই ব্যবসায়ী। অভিযোগ, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ওই আবাসনের নিচ থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে কয়েকজন ওই ব্যবসায়ীকে অপহরণ করে বারাসতের একটি বাগানবাড়িতে নিয়ে আসে। সেখানে কিছুদিন রাখার পর বারাসতের একটি ফ্ল্যাটে ওই ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। তদন্তে নেমে সিআইডি সাতজনকে গ্রেফতার করে। এরপরই ওই কাউন্সিলরের নাম সামনে আসে। জানা যায়, অপহরণের পরিকল্পনা থেকে বারাসতে ব্যবসায়ীকে রাখা, পুরো পরিকল্পনার সঙ্গেই যুক্ত ছিলেন এই  নেতা।









 

Related articles

সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে মহাকুম্ভের আইআইটি বাবা

মহাকুম্ভে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Mahakumbh viral) হয়েছিলেন আইআইটি বাবা। এবার সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে পা বাড়ালেন তিনি। সোমবার...

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...