Saturday, April 4, 2026

তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি-মাছের তেল! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

বিখ্যাত তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে নাকি ব্যবহৃত হচ্ছে গরুর চর্বি, মাছের তেল! অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর এমন অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। এবার সেই অভিযোগকে মান্যতা দিল টেস্ট রিপোর্ট। রিপোর্টে বলা হয়েছে লাড্ডুর গরুর চর্বি, মাছের তেল ছাড়াও রয়েছে পাম তেল।

গত বুধবার চন্দ্রবাবু অভিযোগ করেন, ওয়াইএসআর কংগ্রেসের শাসনকালে লাড্ডুতে পশুর চর্বি ব্যবহার করা হত। ব্যবহার করা হত মাছের তেল। কিন্তু তিনি ক্ষমতায় আসার পর পরিবর্তন করে খাঁটি ঘি দিয়ে তৈরি হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদী লাড্ডু। এহেন অভিযোগের পরই শোরগোল পড়ে যায়। চন্দ্রবাবুর সুরেই জগনমোহন রেড্ডির সরকারকে তোপ দেগেছেন রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশও। তিনি বলেন, “তিরুমালার ভগবান ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির আমাদের সবচেয়ে পবিত্র মন্দির। আমি অবাক হয়েছি যে ওয়াইএস জগনমোহন রেড্ডি প্রশাসন তিরুপতির প্রসাদে ঘির পরিবর্তে পশুর চর্বি ব্যবহার করেছিল।”

অন্যদিকে, এনিয়ে সরব ওয়াইএসআর কংগ্রেসও। দলের তরফে বলা হয় চন্দ্রবাবুর অভিযোগ অত্যন্ত দুর্ভাগ্যজনক। উনি রাজনৈতিক লাভের জন্য এরকম মারাত্মক অভিযোগ করছেন। দলের লোকসভা সাংসদ শুভা রেড্ডি বলেন, তিরুপতি মন্দিরের পবিত্রতা নষ্ট করেছেন চন্দ্রবাবু নাইডু। কোটি কোটি হিন্দুর ভাবাবেগে আঘাত করেছেন চন্দ্রবাবু। কিন্তু এবার টেস্ট রিপোর্ট প্রকাশের পর নিঃসন্দেহে অস্বস্তি বাড়ল বিষয়টি ঘিরে।

আরও পড়ুন- শনি থেকে কর্মবিরতি প্রত্যাহার, উঠছে অবস্থান: শুক্রে স্বাস্থ্য ভবন থেকে CGO কমপ্লেক্স মিছিল

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...