Friday, June 5, 2026

গুরুতর  জখম দমদমের নামী বেসরকারি স্কুলের পড়ুয়া, প্রশ্নের মুখে নিরাপত্তা

Date:

Share post:

প্রশ্নের মুখে স্কুলে পড়ুয়াদের নিরাপত্তা। কাঠগড়ায় দমদমের নামী বেসরকারি স্কুল। অভিযোগ, শুক্রবার দমদমের এক বেসরকারি নামী স্কুলের মধ্যে রক্তাক্ত অবস্থায় এক পড়ুয়াকে উদ্ধার করা হয়। কীভাবে ওই পড়ুয়ার আঘাত লাগল তা নিয়ে স্কুল কর্তৃপক্ষ কোনও সদুত্তর দিতে পারছে না। অভিভাবকরা স্কুলের সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে তা মেলেনি বলেই অভিযোগ করেছেন অভিভাবকরা। সবমিলিয়ে এদিন সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা এলাকায়।

ঘটনার পর দমদম থানায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন জখম ওই পড়ুয়ার মা-বাবা। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। জখম ওই পড়ুয়া পঞ্চম শ্রেণির ছাত্র। তাঁর বাবার অভিযোগ, বুধবার স্কুল থেকে তাঁদের ফোন করে বলা হয় ছেলে কোনও ভাবে জখম হয়েছে, তাড়াতাড়ি স্কুলে আসুন। তিনি স্কুলে পৌঁছে দেখতে পান, ছেলে রক্তাক্ত অবস্থায় বসে রয়েছে। চোখের উপরে কপালে একটি ব্যান্ডেজ করা রয়েছে। সেখান থেকে রক্ত পড়ছে। কীভাবে হল, কোথা থেকে আঘাত লাগল, জানতে চান তার বাবা। কিন্তু স্কুল কর্তৃপক্ষ কোনও জবাব দিতে পারেনি বলে অভিযোগ। দেখতে চাওয়া হয় সিসিটিভি ফুটেজ।









Related articles

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...

ডাবল ইঞ্জিনের প্রথম পদক্ষেপ, সাই-রাজ্য যৌথ উদ্যোগে বিশ্ব সাইকেল দিবসে বিশেষ কর্মসূচি

আগামী রবিবার বাইসাইকেল ডে উপলক্ষ্যে একটি সাইকেল যাত্রার ইভেন্টের আয়োজন করেছে সাই। যুবভারতী থেকে সেন্ট্রাল পার্ক হয়ে আবার...