Sunday, May 24, 2026

আজ কলকাতা লিগে মিনি ডার্বি, মুখোমুখি ইস্টবেঙ্গল-মহামেডান

Date:

Share post:

আজ কলকাতা লিগে মিনি ডার্বি। নৈহাটি স্টেডিয়ামে মুখোমুখি ইমামি ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং। গত তিনবারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন মহামেডান আগেই খেতাবি দৌড় থেকে ছিটকে গিয়েছে। দীর্ঘদিন পর লিগ জয়ের দোড়গোড়ায় লাল-হলুদ। টানা দশ ম্যাচ জিতে ছুটছে ইস্টবেঙ্গলের জয়রথ।

চলতি কলকাতা লিগে নজর কেড়েছে লাল-হলুদের তন্ময় দাস, জেসিন টিকে, আমন সিকে, পিভি বিষ্ণু, সায়ন বন্দ্যোপাধ্যায়, শ্যামল বেসরা। ম্যাচে অন্যতম ভরসা তারা। গত ম্যাচে সুরুচি সংঘকে পাঁচ গোল দিয়েছিলেন তাঁরা। আর এবার মহামেডানকে হারালে ১৫ ম্যাচে ৪৩ পয়েন্টে পৌঁছে যাবে মশালবাহিনী। এরপর সুপার সিক্সে বাকি দুই ম্যাচের মধ্যে একটিতে জিতলেই লিগ ঘরে তুলবে ইস্টবেঙ্গল।

মিনি ডার্বির আগে লাল-হলুদ কোচ বিনো জর্জ বললেন, ‘‘নৈহাটিতে ম্যাচ। ডার্বিতে সমর্থকরাই ভরসা। আমরা আক্রমণাত্মক ফুটবল খেলেই পুরো পয়েন্ট পেতে চাই।’’ মহামেডানে চোট সমস্যা রয়েছে। ইসরাফিল দেওয়ান, দীপু হালদার সম্ভবত খেলতে পারবেন না।’’

আরও পড়ুন- ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে নেমেই বিপাকে বাংলাদেশ, হতে পারে বড়সড় শাস্তি


Related articles

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...