Saturday, April 4, 2026

এত দেরি কেন? প্রশ্ন তুলে আর্জি নাকচ, মলয়-মামলায় ইডিকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Date:

Share post:

সুপ্রিম কোর্টের জোড়া তোপের মুখে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রথমে রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে CBI-কে ভর্ৎসনা করে শীর্ষ আদালত। এর পরে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের (Maloy Ghatak) বিরুদ্ধে ইডির করা মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। কেন ১৮১ দিন পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ED? শুক্রবার এই প্রশ্ন তুলে আর্জি নাকচ করে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ।কয়লা পাচার মামলায় দিল্লি হাই কোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেছিলেন মলয় ঘটক। দিল্লির পরিবর্তে ইডির কলকাতা অফিসে জিজ্ঞাসাবাদ করারও আবেদনও জানান। এদিকে মলয়কে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে দিল্লি হাই কোর্টে (Delhi High Court) আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা। সেই আবেদন নাকচ করে দেয় হাই কোর্ট। কারণ, কয়লা পাচার মামলায় অন্য উদাহরণ সামনে রেখে ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর দিল্লি হাই কোর্ট জানায়, মলয়কে কলকাতাতেই রাজ্যের আইনমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করুক ইডি। দিল্লি হাই কোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) গিয়েছিল ইডি। উচ্চ আদালতের নির্দেশে মলয় কিছু অন্যায্য সুবিধা পাচ্ছেন বলে অভিযোগ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু এই আবেদনে দেরি হওযায় শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হল ইডিকে।









Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...