Friday, April 3, 2026

রক্তদানের নাটক বিজেপি নেতার! ছবি তোলা হতেই রক্ত না দিয়ে পগারপার

Date:

Share post:

মোদির জন্মদিন বলে কথা! তা উদযাপন করতে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবির। আর সেখানেই নিজেও রক্তদান করতে গিয়েছিলেন উত্তরপ্রদেশের (Uttarpradesh) বিজেপি নেতা বিনোদ আগরওয়াল (Vinod Agarwal), যিনি আবার মোরাদাবাদের (Moradabad) মেয়রও বটে। সেই শিবিরে রক্ত দিতেই নির্দিষ্ট শয্যায় শুয়েছিলেন মেয়র। তবে সুচ বার করতেই অবাক কাণ্ড করে বসলেন বিজেপি নেতা। আর সেই ভিডিও (ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ) ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। যেখানে নেতার কীর্তি দেখে রীতিমত চমকে গিয়েছেন সকলেই।

রক্তদান মহৎ দান, সে কথা মাথায় রেখে বছরভর রক্তদান শিবিরের আয়োজন করে নানা ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা। সাধারণ মানুষকে রক্তদানের প্রয়োজনীয়তা বোঝানোর জন্য রাজনৈতিক ব্যক্তিত্বরা যদি সামনে এগিয়ে আসেন, তবে সে পদক্ষেপ সত্যি প্রশংসার দাবি রাখে। কিন্তু ভিডিও দেখা যাচ্ছে, বিজেপি নেতা রীতিমতো অঙ্ক কষেই সেই শিবিরে এসেছিলেন। সত্যি সত্যি রক্তদানের কোনও ইচ্ছে তাঁর ছিল না! কেবল ছবি প্রকাশ করে নাম কুড়িয়ে নেওয়াতেই ছিল তাঁর নজর!

ভিডিয়োতে দেখা গিয়েছে, রক্ত দিতে নির্দিষ্ট শয্যায় শুয়েছিলেন মেয়র। তাঁর রক্তচাপ (blood pressure) পরিমাপ করা হয়। এরপর চিকিৎসক সুচও বার করতেই রক্ত না দিয়ে সেখান থেকে উঠে যান তিনি। এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহল থেকে কটাক্ষের শিকার হয়েছেন মোরাদাবাদের মেয়র (Mayor Moradabad)। বিতর্কের মুখে পরে তাঁর ব্যাখ্যা তিনি সুগারের রোগী (diabetic)। ফলে রক্তে শর্করার মাত্রা অনেক বেশি। সুগার আছে শুনে চিকিৎসক তাঁকে রক্ত না দেওয়ার পরামর্শ দিয়েছেন।

বিরোধীরা যদিও বিজেপি নেতার দাবি মানতে নারাজ। তাদের পাল্টা দাবি, শুধু ছবি তোলার জন্য রক্তদান শিবিরে গিয়েছিলেন মেয়র। পুরোটাই সস্তার পাবলিসিটি (publicity)।

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...