Sunday, June 14, 2026

পুজোর আগেই এপারে ৩ হাজার টন রুপোলি শস্য পাঠাবে বাংলাদেশ

Date:

Share post:

ইলিশ পাঠানো হচ্ছে না জেনেও ভারত ডিম পাঠিয়ে ছিল পড়শি বাংলাদেশকে (Bangladesh)। এবার দুর্গাপুজোর আগে এদেশে ইলিশ পাঠানো হবে বলে বিজ্ঞপ্তি জারি করল বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক। শনিবার, এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে পদ্মাপাড় থেকে তিন হাজার টন রুপোলি শস্য আসছে ভারতে।প্রতিবছরই প্রায় দুর্গাপুজোর (Durgapujo) আগে ১০ সেপ্টেম্বরের মধ্যে এদেশে ঢোকে বাংলাদেশের (Bangladesh) ইলিশ (Hilsha)। ভারতের ‘ফিশ ইম্পোর্টাস অ্যাসোসিয়েশন’ এর তরফে জানানো হয় এ বছর তা এখনও আসেনি। উৎসবের মরসুমে ভারতে ইলিশ রফতানি বন্ধ রেখেছিল বাংলাদেশ। সে দেশের মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার জানান, “পশ্চিমবঙ্গের মানুষকে শারদীয়ার শুভেচ্ছা। কিন্তু দেশের মানুষকে বঞ্চিত করে ওপারে ইলিশ পাঠাতে পাঠাব না।“ তাঁর কথায়, বাংলাদেশের প্রত্যেক মানুষ যাতে ইলিশ মাছ কিনে খেতে পারেন, সে কারণেই এই সিদ্ধান্ত। শুধু ভারত নয়, কোনও দেশেই নাকি ইলিশ রফতানি করছে না বাংলাদেশ। তবে, বাংলাদেশের ইলিশের চাহিদা ভারতের মতো অন্য দেশে এতো নেই। এই কথা সিদ্ধান্ত জানার পরেও, এপার থেকে বাংলাদেশে ডিম পাঠানো হয়।
আরও খবর: কলেজের মহিলা শিক্ষক-শিক্ষাকর্মীর বদলিতে নতুন বিজ্ঞপ্তি, মহিলাদের পাশেই সরকার

এর পরে এদিন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক জানায়, দুর্গাপুজোর আগে তিন হাজার মেট্রিক টন ইলিশ পাঠানো হচ্ছে এপারে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতের যে সব মাছ ব্যবসায়ীরা আগে আবেদন করেছিলেন, তাঁদের আর নতুন করে আবেদনে দরকার নেই। তবে নতুন করে আবেদন করতে চাইলে, ২৪ সেপ্টেম্বরের মধ্যে করতে হবে।









Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...