Friday, June 26, 2026

ভারত-বাংলাদেশ প্রথম টেস্টে চালকের আসনে টিম ইন্ডিয়া, ৩৫৭ পিছিয়ে বাংলাদেশ

Date:

Share post:

ভারত-বাংলাদেশ প্রথম টেস্টে চালকের আসনে টিম ইন্ডিয়া। তৃতীয় দিনের শেষে ৩৫৭ রানে এগিয়ে রোহিত শর্মার দল। দিনের শেষে বাংলাদেশের রান সংখ্যা ৪ উইকেট হারিয়ে ১৫৮ । ভারতের হয়ে তিন উইকেট রবিচন্দ্রন অশ্বিনের। টিম ইন্ডিয়ার হয়ে দুরন্ত ব্যাটিং ঋষভ পন্ত, শুভমন গিলের। যার সুবাদে প্রথম টেস্টে জয়ের অপেক্ষায় টিম ইন্ডিয়ায়।

দ্বিতীয় ইনিংসে চাপের মুখে টিম ইন্ডিয়াকে টেনে তোলেন পন্থ এবং গিল। এই দুই ব্যাটারের বাটের দাপটে কুপোকাত বাংলাদেশের বোলাররা। ১১৯ রান করেন গিল। পন্থ করেন ১০৯ রান। টেস্টে ফিরেই ব্যাট হাতে কামাল দেখালেন তিনি। ২২ রান করেন কে এল রাহুল। ২৮৭ রান ভারতের স্কোর বোর্ডে আসতেই ডিক্লেয়র দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশের জয়ের জন্য দাঁড়ায় ৪৫৯ রান।

এই রান তাড়া করতে গিয়ে একের পর এক উইকেট হারায় বাংলাদেশ। ৩৩ রান করেন জাকির হাসান। ৩৫ রান করেন শাদমান ইসলাম। বাংলাদেশের হয়ে ক্রিজে রয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং শাকিব আল হাসান। ৫১ রানে অপরাজিত শান্ত। ৫ রানে অপরাজিত শাকিব। ভারতের হয়ে তিন উইকেট নেন অশ্বিন। ১ উইকেট নেন যশপ্রীত বুমরাহ।

আরও পড়ুন- বাংলাদেশের বিরুদ্ধে নেই রান কোহলির, বিরাটকে উপদেশ শাস্ত্রীর


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...