Monday, April 6, 2026

শ্রদ্ধা কাণ্ডের ছায়া! বেঙ্গালুরুতে ফ্ল্যাটের ফ্রিজ থেকে মিলল তরুণীর ৩০ টুকরো দেহ

Date:

Share post:

নয়াদিল্লির শ্রদ্ধা ওয়াকার খুনের ছায়া এবার বেঙ্গালুরুতে । ফ্ল্যাটের ফ্রিজ থেকে মিলল তরুণীর ৩০ টুকরো দেহ। নৃশংস ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর মল্লেশ্বরমে। শহরের অতিরিক্ত পুলিশ কমিশনার সতীশ কুমার বলেন,”ঘটনাটি ঘটেছে বাড়ির দোতলায় । চার-পাঁচদিন আগে ঘটেছে বলে অনুমান করা হচ্ছে । খুন হওয়া মহিলা ভিনরাজ্যের হলেও তিনি বেঙ্গালুরুতে থাকতেন ৷ তদন্ত চলছে ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে ২৯ বছর বয়সি এক মহিলার মৃতদেহ ৷ নিহত তরুণীর পরিচয় পাওয়া গেছে ।”

শনিবার ঘটনার খবর পেয়ে পুলিশ ওই ফ্ল্যাটে গিয়ে দেহাংশগুলি উদ্ধার করে। প্রায় সপ্তাহ দুয়েক আগে তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, তরুণীকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাঁর নাম-পরিচয় গেছে। তবে তদন্তের স্বার্থে সে সব তথ্য এখনই প্রকাশ করা হচ্ছে না।

জানা গিয়েছে ফ্ল্যাটটিতে একাই ভাড়া থাকতেন তরুণী। প্রায় মাস তিনেক আগেই ফ্ল্যাটটিতে ভাড়া এসেছিলেন তিনি। কে বা কারা তাঁকে খুন করল, কী ভাবে তাঁকে খুন করা হল, সে বিষয়টি এখনও পুলিশের কাছে অস্পষ্ট। আগে খুন করে তার পরে দেহ টুকরো টুকরো করা হয়েছে, না পরে দেহ টুকরো টুকরো করা হয়েছে,সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি গত কয়েক দিনে ফ্ল্যাটে কে কে প্রবেশ করেছেন, সেই তথ্য খতিয়ে দেখছে পুলিশকর্মীরা।

আরও পড়ুন- অজুহাত তুলে লন্ডনে বাতিল করা হল ডোনার নৃত্যানুষ্ঠান!

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...