Saturday, March 14, 2026

বাংলাদেশের বিরুদ্ধে নেই রান কোহলির, বিরাটকে উপদেশ শাস্ত্রীর

Date:

Share post:

১৯ সেপ্টম্বর থেকে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। সেই টেস্টে ঋষভ পন্থ, শুভমন গিল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজারা রান পেলেও , রান পাননি ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৬ আর দ্বিতীয় ইনিংসে ১৭ রান করেন কোহলি। পুরোন রোগেও বারবার আক্রন্ত হচ্ছেন তিনি। আর সেই রোগ নিয়েই এবার মুখ খুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। বলা ভালো রোগের ওষুধ দিয়ে দিলেন শাস্ত্রী।

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে মেহেদি হাসান মিরাজের বলে আউট হন বিরাট। ২০২১ সাল থেকে ১৮ বার স্পিনারদের বিরুদ্ধে উইকেট দিয়েছেন তিনি। আর এই নিয়েই চিন্তিত রবি শাস্ত্রী। তিনি বললেন, বিরাটের সুইপ খেলা উচিত। এই নিয়ে শাস্ত্রী বলেন, “ গত দু’-তিন বছরে স্পিনারদের বিরুদ্ধে বার বার আউট হচ্ছে বিরাট। তবে রানও পেয়েছে স্পিনারদের বিরুদ্ধে। বিরাটের পায়ের নড়াচড়া কম হচ্ছে। সেটা আরও বৃদ্ধি করতে হবে। সময়ের সঙ্গে এগোতে হবে। বড় খেলতে ভয় পেলে চলবে না। ফিল্ডারের মাথার উপর দিয়ে বল তুলতে হবে। কখনও কখনও স্পিনারদের বিরুদ্ধে সুইপ খেলতে হবে। তাদের লাইন, লেংথ ঘেঁটে দিতে হবে।”

শুধু বিরাটকে নয় টিম ইন্ডিয়ার বাকি ব্যাটারদেরও উপদেশ টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ। তিনি বলেন, “ ভারতের পিচে এখন খেলা খুব সহজ নয়। তবে শুভমন গিল প্রথম ইনিংসে যে ভাবে আউট হয়েছে, সেটা হাস্যকর। শুভমন নিজেও সেটা জানে। সব ব্যাটারেরা এগুলো মনে রাখে। তারা সেই সমস্যার সমাধানও খোঁজে। সেটাই করতে হবে। সমস্যা বুঝে সেটার সমাধান বার করতে হবে।”

আরও পড়ুন- ৬৩২ দিন পর টেস্টে ম্যাচে ফিরেই শতরান পন্থের, কুর্নিশ বিরাটের


spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...