Sunday, April 5, 2026

এমারজেন্সিতে কাজে ফিরলেন ৫০ শতাংশ জুনিয়র ডাক্তার, ওপিডিতে যোগ নয় এখনই

Date:

Share post:

৪২ দিন ধরে ধর্না- কর্মবিরতির পর অবশেষে কাজে ফিরলেন জুনিয়র ডাক্তাররা (WBJDF)। যদিও সম্পূর্ণভাবে পরিষেবা দেবেন না এ কথা আগেই জানিয়েছিলেন আন্দোলনরত ট্রেনি চিকিৎসকরা। সেই মতো মাত্র ৫০ শতাংশ ডাক্তার এমার্জেন্সিতে কাজে যোগ দিলেও, ওপিডিতে তাঁদের দেখা মিলছে না। কলকাতা থেকে জেলা সর্বত্রই একই ছবি।

গত ৯ অগস্ট আর জি কর মেডিক্যাল কলেজে (RG Kar Medical College and Hospital)মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনার পর থেকে কর্মবিরতি পালন করছিল WBJDF। দফায় দফায় রাজ্য সরকারের (Government of West Bengal) সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার জেনারেল বডি মিটিংয়ের (GB meeting) পর আন্দোলনকারীরা জানান, তাঁরা কর্মবিরতি আংশিক তুলছেন। শুক্রবার বিকেলে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত ন্যায় বিচারের দাবিতে মিছিলের পর যে যার নিজের কলেজে ফিরে যান আন্দোলনরত চিকিৎসকরা। আজ থেকে ধাপে ধাপে কাজে ফিরছেন তাঁরা। যদিও বিক্ষোভরত চিকিৎসকরা হুশিয়ারি দিয়ে রেখেছেন যে আগামী ২৭ তারিখ সুপ্রিম সুনানির দিকে তাঁদের নজর থাকবে এবং প্রয়োজনে তাঁরা পুনরায় কর্ম বিরতির পথে হাঁটতেও পারেন।


Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...