Monday, April 6, 2026

বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিলেন পন্থ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Date:

Share post:

১৯ সেপ্টম্বর থেকে শুরু হো গিয়েছে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট । তৃতীয় দিনের শেষে চালকের আসনে টিম ইন্ডিয়া। ৩৫৭ রানে পিছিয়ে বাংলাদেশ। বাংলাদেশের বিরুদ্ধে দাপট ভারতের। এবার ব্যাটিং থেকে বোলিং-এর পাশাপাশি ফিল্ডিং-এ দাপট টিম ইন্ডিয়ার। বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিলেন ঋষভ পন্থ। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আজ বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতে দাপট দেখান ঋষভ পন্থ। ১০৯ রান করেন তিনি। সেই পন্থকেই দেখা গেলো বাংলাদেশের ফিল্ডিং সাজাতে। চেন্নাই টেস্টে তৃতীয় দিন সকালে দেখা গেল পন্থ নিজেই বোলারকে বলছেন কোথায় ফিল্ডার রাখতে হবে। ব্যাট করার সময় পন্থকে বলতে শোনা যায়, “আরে এখানে আসবে এক জন, এখানে। একজন ফিল্ডার দিতে হবে মিড উইকেটে।” বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং বোলার তাসকিন আহমেদ সেই অনুযায়ী ফিল্ডিং সাজান। এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা বেশ উপভোগ করছেন নেটিজেনরা।

আরও পড়ুন- 


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...