Friday, June 19, 2026

ফারাক্কায় চলন্ত ট্রেনে খুলে গেল কাপলিং! বিচ্ছিন্ন কামরা, দু-ভাগ মালগাড়ি 

Date:

Share post:

রবিবাসরীয় সকালে রেল বিপত্তি। এবার ট্রেন চলতে চলতে হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে গেল কামরা! ভারতীয় রেলের (Indian Rail) অপদার্থটা যে দিন দিন বেড়েই চলেছে ফের তার প্রমাণ মিলল। এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ খোদাবন্দপুরের উপর দিয়ে যাওয়ার সময় আচমকা চলন্ত মালগাড়ির কয়েকটি কামরা মূল ইঞ্জিনের অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ধুলিয়ানের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তবে ট্রেনটি লাইনচ্যুত না হওয়ায় বড় বিপদ এড়ানো গেছে।

প্রতিমাসে একটা করে রেল দুর্ঘটনার (Rail Accident) খবর ভারতবর্ষে চেনা রুটিন হয়ে গেছে। ছুটি সকালে তার ব্যতিক্রম হলো না। মুর্শিদাবাদের ফারাক্কায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মালগাড়ি। চলন্ত ট্রেনের কাপলিং খুলে আচমকাই কয়েকটা কামরা বিচ্ছিন্ন হয়ে যায় (Wagons of goods train gets detached in Murshidabad)। ফলে ইঞ্জিনসহ কয়েকটি কামরা সামনে এগিয়ে যায় বাকিগুলো আলাদা হয়ে পিছনে পড়ে থাকে। তবে কোনও বগি লাইন থেকে বেরিয়ে যায়নি, তাই বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে। ঘটনাস্থলে পৌঁছে রেল আধিকারিকরা ট্রেন জোড়া লাগাবার কাজ শুরু করেছেন। যান্ত্রিক ত্রুটি না লাইনে কোন গন্ডগোল ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা থেকে সবরমতী এক্সপ্রেসের ২২টি বগি আলাদা হয়ে যাওয়া, ডিব্রুগড় এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়া থেকে কাঞ্চনজঙ্ঘা বা হাওড়া মুম্বাই এক্সপ্রেস দুর্ঘটনা – বারবার প্রশ্নের মুখে রেলের যাত্রী সুরক্ষা ব্যবস্থা। এদিনের ঘটনা ফের প্রমাণ করলো রেলের টনক আজও নড়েনি।


Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...