Friday, June 26, 2026

বন্যার দায় ডিভিসির, বোর্ড সদস্যের পদ ছাড়লেন রাজ্যের আধিকারিক শান্তনু

Date:

Share post:

ডিভিসির (DVC) ছাড়া জলে বানভাসি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। রাজ্যের সঙ্গে যে বিমাতৃসুলভ আচরণ করেছে কেন্দ্রীয় সংস্থা ডিভিসি তার প্রতিবাদে কেন্দ্রকে দুটি চিঠি এপর্যন্ত লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার রাজ্যের আধিকারিকরা এই পক্ষপাতের প্রতিবাদে সরব হলেন। রাজ্যের এক আধিকারিক ও এক ইঞ্জিনিয়ার যাঁরা ডিভিসির বোর্ড ও রেগুলেশন কমিটির (Regulation Committee) সদস্য ছিলেন। তাঁরা ডিভিসির দ্বিচারিতার প্রতিবাদে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন।

রাজ্যের বিদ্যুৎ দফতরের সচিব আইএএস (IAS) আধিকারিক শান্তনু বসু শনিবার ডিভিসির বোর্ডের (DVC Board) সদস্য পদ প্রত্যাখ্যান করেছেন। তিনি স্পষ্টভাবে পদত্যাগের কারণ হিসাবে ডিভিসির ‘অভূতপূর্ব ও অনিয়ন্ত্রিত’ জল ছাড়াকে দায়ী করেছেন। ডিভিসির এই পদক্ষেপের কারণে বাংলার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছে। একটা ব্যাপক অংশের মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছেন, বলে উল্লেখ করে ডিভিসি বোর্ড থেকে পদত্যাগের ঘোষণা করেন।

বিদ্যুৎ দফতরের সচিবের পাশাপাশি ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন সেচ দফতরের মুখ্য ইঞ্জিনিয়ারও। দামোদর ভ্যালি রিসার্ভার রেগুলেশন কমিটি-র (DVRRC) সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন রাজ্যের মুখ্য ইঞ্জিনিয়ার। এক্ষেত্রেও যে ডিভিসির হঠকারি সিদ্ধান্তই দায়ী তা বলাই বাহুল্য।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...