Saturday, April 18, 2026

দাপট অশ্বিনের, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ জয় ভারতের, শান্তদের হারাল ২৮০ রানে

Date:

Share post:

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ জয় ভারতের। নাজমুল হোসেন শান্তদের ২৮০ রানে হারাল রোহিত শর্মার দল। ব্যাটের পর বল হাতেও দাপট অশ্বিনের। প্রথম ইনিংসে ব্যাট হাতে শতরানের পর দ্বিতীয় ইনিংসে বল হাতে দাপট রবিচন্দ্রন অশ্বিনের। একাই নিলেন ৬ উইকেট। এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থ এবং শুভমন গিলের শতরানের সৌজন্যে ২৮৭ ভারত ২৮৭ রানে আসতেই ডিক্লেয়ার দেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫১৪। সেই রান তারা করতে গিয়ে ২৩৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের হয়ে একা লড়াই করেন অধিনায়ক শান্ত। ৮২ রান করেন তিনি। ২৫ রান করেন শাকিব। ভারতের হয়ে বল হাতে দাপট দেখান অশ্বিন। একাই তুলে নেন ৬ উইকেট। ৩ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। এক উইকেট যশপ্রীত বুমরাহর।

প্রথম ইনিংসে প্রথমে ব্যাট করে ৩৭৬ রান করেছিল ভারত। সৌজন্যে অশ্বিন-জাদেজা। ১১৩ রান করেন অশ্বিন। জাদেজা করেন ৮৬ রান। জবাবে ব্যাট করতে গিয়ে ১৪৯ রানে গুটিয়ে যায় ব্যাংকাদেশের ইনিংস।

আরও পড়ুন- কেরালার বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ্য কুয়াদ্রাতের


 

Related articles

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...