Saturday, April 4, 2026

দাবায় ইতিহাস গড়ল ভারতের পুরুষ এবং মহিলা দল

Date:

Share post:

দাবায় ইতিহাস গড়ল ভারতীয় দল। অলিম্পিয়াডে প্রথমবারের জন্য সোনা জিতল রমেশবাবু প্রজ্ঞানন্দ, ডি গুকেশ, অর্জুন , বিদিত গুজরাতি এবং পেন্টালা হরিকৃষ্ণরা। শেষ রাউন্ডে স্লোভেনিয়াকে হারায় ভারত। পুরো রাউন্ডের খেলা শেষ হওয়ার আগেই চ্যাম্পিয়ন হয়ে যায় ভারত। ইতিহাস গড়েছেন ভারতের মহিলা দলও। সোনা জিতেছেন তারা।

এদিন স্লোভেনিয়ার বিরুদ্ধে শুরুটা করেছিলেন বিশ্বের তিন নম্বর ডি গুকেশ। ভ্লাদিমির ফেদোসিভের বিরুদ্ধে কালো ঘুঁটি নিয়ে খেলেন তিনি। ভ্রাদিমির লড়াই করেও ভারতের গুকেশকে হারাতে পারেননি। দ্বিতীয় ম্যাচে নামেন অর্জুন। তিনিও কালো ঘুঁটি নিয়ে খেলেন। স্লোভেনিয়ার ইয়ান সুবেলিকে হারান তিনি। এই দুই জয়ের পরেই ভারতের সোনা নিশ্চিত হয়ে যায়। কিন্তু আর প্রজ্ঞানন্দ নিজের ম্যাচ হাল্কা ভাবে নেননি। তিনি অ্যান্টন ডেমচেঙ্কোকে হারান। এখনও একটি খেলা বাকি। বিদিত গুজরাতি সেই ম্যাচে খেলবেন। পুরো প্রতিযোগিতায় ২২ পয়েন্টের মধ্যে ২১ পয়েন্ট পেয়েছে ভারত।

এদিকে পুরুষদের পরে ভারতের মহিলা দলও সোনা জয় করে অলিম্পিয়াডে। ১০ নম্বর রাউন্ডে চিনকে হারিয়ে সোনার সামনে পৌঁছে গিয়েছিলেন হরিকা, আর বৈশালী, দিব্যা দেশমুখ, ভান্তিকা আগরওয়াল এবং তানিয়া সাচদেব। শেষ রাউন্ডে ভারতের সামনে ছিল আজেরবাইজান। তাদের ৩.৫-০.০৫ পয়েন্টে হারায় ভারত।

আরও পড়ুন- বলের পাশাপাশি ব্যাট হাতে দাপট, ম্যাচের সেরা হয়ে কী বললেন অশ্বিন?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...