Friday, June 26, 2026

তিরুপতি লাড্ডু বির্তক! মোদি ও প্রধান বিচারপতিকে চিঠি জগন্মোহনের

Date:

Share post:

তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু বিতর্কে এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠালেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন্মোহন রেড্ডি। প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতেও জগন্মোহন লিখেছেন, তিরুপতির প্রসাদী লাড্ডু নিয়ে যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এই ধরনের ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য মোদিকে অনুরোধ জানিয়েছেন তিনি। তবে শুধু প্রধানমন্ত্রীই নন, দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কেও চিঠি লিখেছেন তিনি।

তিরুপতি মন্দিরের পবিত্র প্রসাদী লাড্ডুতে শুয়োর এবং গরুর চর্বি মিশ্রণের খবরে তোলপাড় দেশ। এই ঘটনার পিছনে ওয়াইএসআর কংগ্রেসকেই নিশানা করছেন বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এই অবস্থায় চন্দ্রবাবুর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে মোদিকে চিঠি পাঠালেন ইন্ডিয়া শিবিরের ওয়াইএস জগন্মোহন রেড্ডি। ওই চিঠিতে তিনি লিখেছেন,”চন্দ্রবাবু সর্বক্ষণ মিথ্যা বলেন। মিথ্যা বলা তার অভ্যাস। এখন তিনি এতটাই নীচে নেমে গিয়েছেন যে নিজের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য কোটি কোটি মানুষের ভাবাবেগে আঘাত করেছেন। এমন নির্লজ্জ ভাবে মিথ্যা কথা ছড়ানোর জন্য চন্দ্রবাবুর বিরুদ্ধে কঠোরতর ব্যবস্থা নেওয়া উচিত এবং সত্যিটা প্রকাশ্যে আনা উচিত।

অন্যদিকে মোদির জোটনির্ভর সরকারের গুরুত্বপূর্ণ শরিক চন্দ্রবাবু। এ বছরের লোকসভা ভোটের পর চন্দ্রবাবুতে অনেকটাই নির্ভরশীল এনডিএ জোট। আর সেই জোটসঙ্গী অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী প্রথম থেকেই এই ঘটনার পিছনে ওয়াইএসআর কংগ্রেসকেই নিশানা করেছেন। তাঁর দাবি, ওয়াইএসআর কংগ্রেস মানুষের ভাবাবেগকে আঘাত করেছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...