Saturday, April 4, 2026

ঘাটাল মাস্টার প্ল্যান কি ‘ম্যান মেড বন্যা’ সামাল দিতে পারতো, ডিভিসিকে নিশানা দেবের!

Date:

Share post:

অপরিকল্পিতভাবে বাংলাকে না জানিয়ে ডিভিসির (DVC ) জল ছাড়ার ফলে ‘ম্যান মেড বন্যা’র (Man made flood) শিকার বাংলা। প্লাবিত ঘাটালের বিস্তীর্ণ এলাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন সাংসদ দীপক অধিকারী ওরফে দেব (Dev)। রবিবারের ত্রাণ বিলি করার ফাঁকে সংবাদমাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ বলেন, বিরোধীরা যতই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্য সরকারকে (Government of West Bengal) আক্রমণ করার চেষ্টা করুক না কেন, যেভাবে ‘ম্যান মেড বন্যা’ হয়েছে তাতে মাস্টার প্ল্যান দিয়েও পরিস্থিতি সামাল দেওয়া যেত না। কার্যত নাম না করে DVC-কে কাঠগড়ায় তুললেন অভিনেতা-সাংসদ।

লোকসভা নির্বাচনে (Loksabha election) তৃতীয়বারের জন্য ঘাটাল থেকে বিপুল ভোটে জয়ী হয়ে সংসদ নির্বাচিত হয়েছেন দেব (Dev) । এবার তাঁর প্রচারের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan)। নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে তিন মাস হল। ইতিমধ্যেই এই প্ল্যান বাস্তবায়িত করতে কাজে লেগে পড়েছে বাংলার সরকার। প্রাকৃতিক দুর্যোগ কমার চার দিনের মাথায় হাওড়ার উদয়নারায়ণপুর, আমতা থেকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোনা, সর্বত্রই জলস্তর কমছে। বাঁকুড়ার সার্বিক পরিস্থিতি এখন ভাল। কিন্তু সব থেকে দুর্বিষহ অবস্থা ঘাটালে (Ghatal)। এদিন নৌকা করে জাভেদ খানকে সঙ্গে নিয়ে দুর্গতদের ত্রাণ বন্টন করেন সাংসদ। তিনি বলেন, ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলেও এই বন্যা পরিস্থিতি সামাল দেওয়া যেত কি না, সে নিয়েও সন্দেহ রয়েছে। বৃষ্টির জন্য বন্যা থেকে রক্ষা মিলতে পারে। কিন্তু যেভাবে পাঁচ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। এত পরিমাণ জল ধরে রাখার ক্ষমতা ঘাটাল মাস্টারপ্ল্যানেও সম্ভব নয় বলে মনে হয়। ইতিমধ্যেই ডিভিসির বোর্ড ও কমিটি থেকে রাজ্যে দুই আধিকারিক ইস্তফা দিয়েছেন। দফায় দফায় প্রশাসনিক আধিকারিকের সঙ্গে কথা বলে ঘাটালের বন্যা পরিস্থিতির দিকে নজর রাখছেন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। যদিও বিরোধীরা ঘুরেফিরে প্রসঙ্গের কেন্দ্রবিন্দুতে টেনে নিয়ে আসছেন সেই ঘাটাল মাস্টার প্ল্যানকে। এই বিষয়ে দেব (Dev) জানিয়েছেন, মাস্টারপ্ল্যানের সুপারিশ করে যে কমিটি, তা যদি বাস্তবায়িত হয়, তা হলে ঘাটালের অর্ধেক নদী হয়ে যাবে। অনেকগুলি জায়গাকে নদীতে পরিণত করতে হবে। সেটা তো সম্ভব নয়। তাই নতুন প্ল্যান অনুযায়ী চার কিলোমিটার জমিকে বাঁধে পরিণত করে দু’টি নদীকে মেলাতে হবে। সেই কাজ শুরু হয়ে গিয়েছে। জমি অধিগ্রহণ চলছে। পাশাপাশি তারকা সাংসদ বলেন রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ করছে। মাত্র তিন মাসে এত বড় একটা প্রজেক্ট হওয়ার সম্ভব নয় এ কথা সকলেই জানেন। তাই বিরোধীদের কথায় কান না দিয়ে, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে মানুষকে কী ভাবে দুর্ভোগের হাত থেকে বাঁচানো যায় এখন সেটাই তাঁর মূল লক্ষ্য।


Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...