Wednesday, June 24, 2026

সামনেই মেগা নিলাম, চেন্নাইয়ের চূড়ান্ত চারজনের তালিকায় নেই ‘ক্যাপ্টেন কুল’, তবে কী আইপিএল-এ নেই মাহি?

Date:

Share post:

সামনেই বসতে চলেছে ২০২৫ আইপিএল-এর বড় নিলাম। সূত্রের খবর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বসতে পারে মেগা নিলামের আসর। আর এরই মধ্যে সামনে এলো বড় খবর। সূত্রের খবর , নিলামের আগে কোন ক্রিকেটারদের রেখে দেওয়া হবে, তার তালিকা চূড়ান্ত করে ফেলেছেন চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। আর সেখানে নাম নেই সিএসকের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির।

আইপিএলের ফ্র্যাঞ্চাইজি গুলি কতজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবেন এখনও জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড ।তবে বিসিসিআইকে ক্রিকেটার ধরে রাখা নিয়ে পরামর্শ দিয়েছে আইপিএলের বিভিন্ন দল গুলি। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিসিসিআই কর্তারা। আর বোর্ড সূত্রে খবর, ফ্র্যাঞ্চাইজি গুলি পাঁচ বা ছ’জন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ পেতে পারে। সেই মতো ক্রিকেটারের একটি তালিকা তৈরি করেছে চেন্নাইও।

এই নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, চেন্নাই যে তালিকা করেছে, সেখানে প্রথমেই রয়েছে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াডের নাম। পরের তিনজন হলেন হল রবীন্দ্র জাদেজা, শিবম দুবে এবং মাথিশা পাতিরানা। তাঁদের পছন্দের তালিকায় প্রথম চারে জায়গা হয়নি ধোনির। জানা যাচ্ছে, আগামী আইপিএলে খেলার ব্যাপারে ধোনি এখনও সিদ্ধান্ত নেননি। নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি সিদ্ধান্ত জানিয়ে দেবেন ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষকে। তাই প্রথম চার জনের তালিকায় ধোনিকে রাখা হয়নি। মাহিকে রাখা হয়েছে পাঁচ নম্বরে।

আরও পড়ুন- বাংলাদেশকে বড় রানে হারিয়ে দলের প্রশংসায় রোহিত

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...