Monday, March 16, 2026

তাজমহলের দেওয়ালে ফাটল! বৃষ্টিতে বেহাল দশা দেশের অন্যতম স্থাপত্যশৈলীর 

Date:

Share post:

পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম তাজমহলের (Tajmahal ) ছাদ থেকে চুঁইয়ে জল পড়ার খবর মিলেছিল আগেই, এবার দেখা গেল দেওয়াল আর মেঝেতে ফাটল ধরতে শুরু করেছে(Multiple Cracks)। প্রশ্নের মুখে দেশের গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধের রক্ষণাবেক্ষণ ! গত কদিন ধরেই আগ্রায় (Agra) প্রবল বৃষ্টি হচ্ছে। তার জেরেই এমন ঘটনা বলে মনে করছেন আর্কিওলজি বিভাগের (Archaeological Department) আধিকারিকরা। পাশাপাশি তাজের গায়ে ছোট ছোট গাছপালা গজিয়ে উঠতেও দেখা গেছে।

তাজমহলের মূল গম্বুজ ফুটো, ছাদ থেকে জল পরছে, মার্বেলের দেওয়াল এবং মেঝেতে ফাটল – পর্যটকদের অন্যতম আকর্ষনের কেন্দ্রবিন্দু যে সৌধ তার এহেন বেহাল দশায় হতবাক সকলে। তাহলে কি ইতিহাসের সাক্ষী এই সৌধের রক্ষণাবেক্ষণ হয় না? আগ্রা সার্কেলের আর্কেওলজিক্যাল বিভাগের (Archaeological Division of Agra Circle) সুপার রাজকুমার প্যাটেল জানাচ্ছেন এই ধরনের সমস্যা শুধুমাত্র তাজমহলের একার নয় বরং কম বেশি সব স্মৃতি সৌধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধুলো, জল, পাখির উৎপাত থেকে স্থাপত্যশৈলীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চলছে। সৌধের দেওয়াল বেয়ে গাছ বেরনোর আট-দশ দিনের মধ্যেই কেটে ফেলা হয়। সেই সঙ্গেই মূলধ্বংসী ও কীটনাশকও প্রয়োগ করা হয়। তবে আগ্রায় যে হারে বৃষ্টি হচ্ছে তাতে অনেক ক্ষেত্রেই সময়ের মধ্যে কাজ করে ওঠা সম্ভব হচ্ছে না। ১৬৫৩ সালে তৈরি হওয়া তাজমহল ভারতের পর্যটন মানচিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক। ইউনেস্কো (UNESCO ) ঘোষিত হেরিটেজের বিপন্ন হওয়ার খবর সামনে আসতেই যথেষ্ট বিরক্ত পর্যটকরা।


spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...