Wednesday, June 24, 2026

মুম্বইয়ে সক্রিয় আইএস স্লিপার সেল! NIA-র হাতে গ্রেফতার ২

Date:

Share post:

দেশের ভিতরেই সক্রিয় ছিল পাকিস্তানি জঙ্গিদের স্লিপার সেল (sleeper cell)। পহেলগাম হামলায় (Pahalgam attack) ২৬ জনের মৃত্যুর পরে সেই তথ্য প্রকাশ্যে এসে মোদি সরকারের আমলে দেশের নিরাপত্তা ও নজরদারির গাফিলতিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তারপরই গোটা দেশে সব ধরনের স্লিপার সেলের বিরুদ্ধে পদক্ষেপে তৎপর হয়েছে কেন্দ্রীয় এজেন্সিগুলি। কেন্দ্রীয় এজেন্সি এনআইএ (NIA) সেই অভিযানে মুম্বই (Mumbai) থেকে এবার গ্রেফতার করল দুই স্লিপার সেল সদস্যকে।

শনিবার ২ স্লিপার সেল (sleeper cell) সদস্যকে মুম্বাই বিমান বন্দরের ব্যুরো অফ ইমিগ্রেশন গ্রেফতার করেছে। তাঁরা আইএসআইএস-এর (ISIS) স্লিপার সেলের সদস্য বলে দাবি এনআইএ-র। এদের নাম – আবদুল্লা ফাইয়াজ শেখ ওরফে ডাইপারওয়ালা এবং তালহা খান। সূত্রের খবর, ওই দুজনই বেশ কয়েক মাস ধরে ইন্দোনেশিয়ার জাকার্তায় লুকিয়ে ছিল। শুক্রবার রাতেই ভারতে ফিরেছিল তারা। গোপনে খবর পেয়ে বিমানবন্দরের টার্মিনাল ২-এ আগে থেকেই ওঁত পেতে ছিলেন গোয়েন্দারা এবং সেখান থেকেই তাদের গ্রেফতার করা হয়।

এনআইএ সূত্রে দাবি করা হয়েছে, ২০২৩ সালে পুনেতে এই দুজন আইইডি (IED) বিস্ফোরক নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কাজে যুক্ত ছিল। এই কাজের জন্যই মূলত আইএসআইএস (ISIS) তাদের পাঠিয়েছিল এবং তার পর থেকেই ওই ২ জন ভারতে স্লিপার সেল হিসাবে কাজ করা শুরু করে। গোটা দেশের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের ছক ছিল তাদের। কিন্তু বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার পরই ধৃতরা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল।

শুক্রবার রাতে দুবছর পরে ভারতে ফিরেছিল তারা। তাদের নামে আগেই জামিন অযোগ্য ধারায় মামলা ছিল। তাদের নামে ৩ লক্ষ টাকা পুরস্কারেরও ঘোষণা করা হয়েছিল। পুনেতে বসে আইএস-এর জন্য ঠিক কী ধরনের কাজ করত এই দুই স্লিপার সেল, জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...