Tuesday, June 23, 2026

ইউটিউবার থেকে বিধবা মহিলা, তথ্য পেতে জাল পাতা পাকিস্তানের

Date:

Share post:

কাশ্মীরেই আর শুধুমাত্র নিজেদের গুপ্তচরের জাল পাতায় সীমাবদ্ধ থাকেনি পাকিস্তান। পঞ্জাব, হরিয়ানাতেও গুপ্তচর রেখেছিল পাকিস্তান। আর সেই কাজে অল্প বয়সী যুবকদের পাশাপাশি এবার মহিলাদেরও কাজে লাগানো হয়েছিল। সন্দেহ এড়াতে জনপ্রিয় ইউটিউবার (YouTuber) থেকে বিধবা মহিলাদের দিয়ে সংগ্রহ করা হচ্ছিল ভারতীয় সেনার (Indian Army) তথ্য। একাধিক রাজ্যের পুলিশের গোয়েন্দা অভিযানে এবার ভারতে বসে পাকিস্তানের চরবৃত্তির (spy) অভিযোগে গ্রেফতার ৬ ভারতীয়। শুধুমাত্র দেশের পশ্চিম সীমান্ত নয়, উত্তর-পূর্বের অসম পুলিশও গ্রেফতার করল সাত পাক গোয়েন্দা সহকারীকে।

হরিয়ানার জনপ্রিয় ইউটিউবার জ্যোতি রানিকে গ্রেফতার করল হরিয়ানা পুলিশ। অভিযোগ, পাকিস্তানে গিয়ে ইউটিউব ভিডিও বানানোর টোপ দিয়ে জ্যোতির সঙ্গে বন্ধুত্ব করে পাকিস্তান হাই কমিশনের কর্মী এহসান-উর-রহিম ওরফে দানিশ নামে এক ব্যক্তি। ভারতে গুপ্তচর নিয়োগে বড় ভূমিকা ছিল এই দানিশের, দাবি গোয়েন্দাদের। পাকিস্তানে দুবার গিয়েছিল এই ইউটিউবার (YouTuber) জ্যোতি। সেখানেই পাকিস্তানি ইন্টেলিজেন্স অপারেটিভসের দুই কর্মীর সঙ্গে যোগাযোগ হয়। হোয়াটঅ্যাপ, টেলিগ্রামের মতো প্ল্যাটফর্মে তাদের কাছে ভারতের বিভিন্ন তথ্য পাঠাতো জ্যোতি, গোয়েন্দাদের জেরায় সে স্বীকার করে বলে পুলিশ সূত্রে জানা যায়। এমনকি জেহাদিদের দ্বারা প্রভাবিত হয়ে পাকিস্তান নিয়ে ইতিবাচক বার্তা দিয়ে ভিডিও বানিয়ে নিজের চ্যানেলে প্রচারও চালায় জ্যোতি।

তার পাশাপাশি পঞ্জাবের হিসারের বাসিন্দা এক বিধবা মহিলাকেও বিয়ের টোপ দিয়ে পাক গুপ্তচর (spy) বানিয়ে ফেলে এই দানিশ। গুজালা নামে ওই মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার অ্যাকাউন্টে ১০ হাজার টাকা পাঠায় দানিশ। পরে আরও টাকা পাকিস্তানের গুপ্তচরদের অ্যাকাউন্ট থেকে গুজালার অ্য়াকাউন্টে পাঠানোর প্রমাণও পেয়েছেন গোয়েন্দারা। আবার পরে সেই টাকাই গুজালা নিজের অ্যাকাউন্ট থেকে ভাগে ভাগে বিভিন্ন পাকিস্তানি স্লিপার সেলের অ্যাকাউন্টে পাঠায়। তাকেও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

পাকিস্তানের খালসা কলেজের এক পড়ুয়া আস্থা মোদিকেও গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ। গুরুত্বপূর্ণ পাতিয়ালা সেনা ছাউনির (Patiala Army Base) তথ্য পাকিস্তানের হাতে তুলে দিত এই কলেজ পড়ুয়া, দাবি গোয়েন্দাদের। তার মোবাইল থেকে পাওয়া সূত্র ধরে তদন্ত চালাচ্ছেন গোয়েন্দারা।

মহিলাদের পাশাপাশি কম বয়সি কলেজ ছাত্রদেরও ভারতের তথ্য হাতাতে গুপ্তচরের কাজে লাগিয়েছিল পাক গুপ্তচর সংস্থাগুলি। দেবেন্দ্র সিং ধিলো নামে আরেক কলেজ পড়ুয়াকে গ্রেফতার করে এমনই তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের হাতে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে পাকিস্তানে বেড়াতে যাওয়ার পরে সেনার অস্ত্রের ছবি পাক গুপ্তচরদের পাঠানোর কাজ করেছে। তার সঙ্গে আইএসআই-এর (ISI) কর্মীদের যোগাযোগ ছিল বলে তদন্তে উঠে এসেছে।

এছাড়াও ভারতে বসে পাকিস্তানকে তথ্য দিয়ে সাহায্য করার জন্য মালেরকোটলা থেকে ইয়ামিন ও নুহ থেকে আরমান নামে দুজনকেও গ্রেফতার করা হয়েছে শনিবার। পাক গুপ্তচারদের টাকার আদান প্রদান ও সিমকার্ড (SIM card) দিয়ে সাহায্য করত এই গুপ্তচার, উঠে এসেছে তদন্তে।

অন্যদিকে শনিবারই অসম পুলিশ দাবি করে, রাজ্যের গোয়েন্দা ও এসটিএফ সাতজন সন্দেহভাজনকে দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বেআইনি সিমকার্ড ব্যবহারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে দাবি অসম পুলিশের। এই সিমকার্ড (SIM card) দিয়ে জালিয়াতির কাজ ছাড়াও দেশবিরোধী কাজ, তথ্য পাচারের কাজ চলত বলেও দাবি অসম পুলিশের।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...