Wednesday, June 24, 2026

বেকবাগানের কাছে বহুতলে অগ্নিকাণ্ড, দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

Date:

Share post:

ফের মহানগরীতে অগ্নিকাণ্ড। শনিবার, দুপুর ৩টের কিছু পরে বেকবাগানের কাছে বহুতলে আগুন লাগে। ভস্মীভূত হয়ে যাওয়া একটি ফ্লোর (Floor)। একের পরে এক এসি মেশিন (AC Machine) পুড়ে যায়। সারা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ভিতরে কারও আটকে থাকা সম্ভাবনা কম বলে মত স্থানীয়দের।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এসি (AC Machine) থেকেই প্রথমে আগুন (Fire) লাগে ৫১৫ নম্বর ঘরে। সেখান থেকেই দাউদাউ করে আগুনের শিখা পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। সারা বিল্ডিংটি কালো ধোঁয়ার গ্রাসে চলে যায়। শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। পুড়ে ছাই হয়ে যায় একের পর এক এসি মেশিন।
আরও খবরবাগবাজারে নির্মীয়মান বাড়ি থেকে উদ্ধার জ্বলন্ত দেহ! 

আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল এজেসি বোস ফ্লাইওভার থেকে টানা জল দিয়ে তা নেভানোর চেষ্টা চালায়। দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার, ওই বহুতলের অধিকাংশ অফিস বন্ধ থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। সব কর্মীই নিরাপদে নীচে নেমে আসেন বলে খবর। বহুতলের অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...