Tuesday, June 23, 2026

বাগবাজারে নির্মীয়মান বাড়ি থেকে উদ্ধার জ্বলন্ত দেহ! 

Date:

Share post:

শনির সকালে বাগবাজারে (Bagbazar) একটি নির্মীয়মান বাড়ি থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির জ্বলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা বলছেন, ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় পোড়া পোড়া গন্ধ মেলে। সন্দেহ হওয়ায় দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। এরপরই বিল্ডিং থেকে উদ্ধার হয় জ্বলন্ত দেহ। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ওই বাড়িতে কোনও নির্মাণ কাজ হয়নি। সেক্ষেত্রে ভিতরে কোনও শ্রমিক আটকে পড়েছিলেন কিনা নাকি বাইরের কেউ আত্মহত্যা করার চেষ্টা করেছেন সেটা স্পষ্ট নয়। খুনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে রয়েছে শ্যামপুকুর থানার পুলিশ (Shyampukur Police Station) ও দমকল। সেখান থেকে পেট্রোলের বোতল উদ্ধার হয়েছে বলে জানা গেছে নির্মীয়মান বাড়ির মালিকের সঙ্গে কথা বলার চেষ্টা চলছে।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...