Tuesday, June 23, 2026

ভোটার লিস্টে কারচুপির অভিযোগ! সাসপেন্ড কাকদ্বীপের সহকারী সিস্টেম ম্যানেজার, রিপোর্ট তলব কমিশনের

Date:

Share post:

অনৈতিক উপায়ে ভোটার লিস্টের তথ্য বিকৃতির অভিযোগে নির্বাচন কমিশনে কাজ করা এক সরকারি কর্মীকে সাসপেন্ড করা হলো। অভিযুক্তের নাম অরুণ গড়াই (Arun Gorai)। কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের জয়েন্ট বিডিও-র অ্যাকাউন্টে নিজের মোবাইল নম্বর ব্যবহার করেন তিনি। নিয়ম বহির্ভূতভাবে ভোটার লিস্টে নাম তোলা এবং বাদ দেওয়ার ক্ষেত্রে একাধিক কারচুপি করেছেন বলেও অভিযোগ উঠেছে। কমিশন (west bengal election commission) জানিয়েছে, জেলাশাসকের পাঠানো রিপোর্টের ভিত্তিতে ওই ব্যক্তিকে সাসপেন্ড করা হচ্ছে। এই ঘটনার জেরে এবার ভোটার তালিকার আপডেট হওয়া তথ্য নিয়ে রিপোর্ট তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন (ECI)। আজ রাজ্যের সিস্টেম ম্যানেজারদের নিয়ে বৈঠকের ডাক দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

নির্বাচনী কাজে বেনিয়ম করার অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের অভিযুক্ত সরকারি কর্মী অরুণের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। জানা গিয়েছে, এই প্রথম নয়, এর আগেও একাধিকবার ওই আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের কাছে ভোটার তালিকা সংক্রান্ত রিপোর্ট চেয়ে বলা হয়েছে অনলাইনে তালিকায় ক’জনের নাম বাদ গেছে বা নতুন তালিকায় কারা যুক্ত হয়েছেন দ্রুত সেই তথ্য কমিশনকে জানাতে হবে। এরপরই সব সহকারী সিস্টেম ম্যানেজার, ডেটা আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...