Thursday, February 19, 2026

কাজের চাপে পুনেতে মৃত্যু কেরালার যুবতীর, স্বতঃপ্রণোদিত মামলা NHRC-র

Date:

Share post:

গোটা দেশে কমেছে কেন্দ্র সরকারের চাকরির সুযোগ। এই পরিস্থিতিতে দেশের যুব সম্প্রদায়ের ভরসা বেসরকারি চাকরি। দেশের বেসরকারি চাকরির স্বরূপ প্রকাশ্যে এলো পুনেতে কেরালার যুবতীর মৃত্যুর ঘটনায়। কেন্দ্র সরকারও বাধ্য হলেন বিশ্বের প্রথম সারির চার্টার্ড ফার্মের (chartered account farm)  বিরুদ্ধে পদক্ষেপ নিতে। এবার কেন্দ্রীয় মানবাধিকার কমিশন (NHRC) স্বতঃপ্রণোদিত মামলা (suo moto case) দায়ের করল এই ইস্যুতে।

কেরালার কোচির (kochi) বাসিন্দা আন্না সেবাস্টিয়ান পেরাইল (২৬) মাত্র চারমাস আগে চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম আর্নস্ট অ্যান্ড ইয়ং সংস্থায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট (CA) হিসাবে যোগ দেন। হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। এরপরই আন্নার মা অনিতার লেখা একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় (ভাইরাল চিঠির সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি)। সেখানেই উল্লেখ পাওয়া যায় এই সংস্থার জন্য কীভাবে প্রাণ দিয়ে কাজ করেছেন আজীবন লড়াকু আন্না। এই সংস্থায় তিনি নতুন যোগদান করায় অন্যদের কাজও তাঁকে করতে হত, যা তিনি মুখ বুজে করেও যেতেন। কিন্তু তাঁর হঠাৎ মৃত্যুর পরে আশ্চর্যজনকভাবে তাঁর কাজের সংস্থার কোনও সহকর্মী তাঁর শেষকৃত্যে যোগ দেননি। যা এই সংস্থার কর্মীদের মনোভাব আরও স্পষ্ট করেছে।

এই চিঠি প্রকাশ্যে আসতেই বিরোধীরা তোপ দাগেন বেসরকারি সংস্থার কাজের পরিবেশের উপর। সঙ্গে সঙ্গে সজাগ হয় কেন্দ্র সরকারও। কেন্দ্রীয় শ্রম দফতর (Ministry of Labour and Employment) তদন্তের আশ্বাস দেয়। এবার এই ইস্যুতে মাঠে নামল জাতীয় মানবাধিকার কমিশনও (NHRC)। স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করার পাশাপাশি সব বেসরকারি সংস্থাকে সতর্ক করা হল মানবাধিকার কমিশনের তরফে। সংস্থাগুলির কাজের পরিবেশ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হল। সেই সঙ্গে নিয়োগ নীতি ও কর্মীদের সঙ্গে ব্যবহার আন্তর্জাতিক শ্রম আইনের পরিপ্রেক্ষিতে তৈরি কিনা, তাও পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। যদিও আদতে তাতে কাজের পরিবেশ আদৌ কর্মী বান্ধব হবে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা।

spot_img

Related articles

স্ত্রীকে আঘাত করা দোষের নয়, গার্হস্থ্য হিংসাকে বৈধতা দিল তালিবান সরকার!

তালিবানি ফতোয়ায় নয়া বিতর্ক। ২০২৬ সালে দাঁড়িয়ে নারী নির্যাতনকে কার্যত বৈধতা দিল তালিবানের সর্বোচ্চ নেতা হিবাতোল্লা আখুন্দজাদা (Hibatullah...

অস্ত্রোপচারের পর সংক্রমণ, যোগীরাজ্যে দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন ৯ রোগী

মর্মান্তিক! উত্তরপ্রদেশের(UP) গোরক্ষপুরের(Gorakhpur )একটি বেসরকারি হাসপাতালে ছানি অপারেশন(cataract surgeries) করাতে গিয়ে ভয়াবহ সংক্রমণের ফলে অন্তত ৯ জন রোগী...

শনিবার–রবিবার যাত্রী ভোগান্তি, হাওড়া লাইনে একাধিক লোকাল বাতিল

সপ্তাহান্তে হাওড়া (Howrah)–গোঘাট (Goghat) লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। ২১ ও ২২ ফেব্রুয়ারি—এই দু’দিন মিলিয়ে প্রায় ৩০টি লোকাল ট্রেন...

AI-এর ব্যবহার ব্যাপক হবে, কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে: অভিভাবকদের সতর্ক করলেন মোদি

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিশ্বের একাধিক দেশে নতুন নজির তৈরি করেছে। কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ হয়েছে একাধিক...