Sunday, June 21, 2026

রাজ্য সরকার ধানের সহায়ক মূল্য কুইন্ট্যালে ১১৭ টাকা বাড়াল

Date:

Share post:

রাজ্য সরকার ধানের সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গত মরশুমে রাজ্য সরকার চাষিদের কাছ থেকে কুইন্ট্যাল পিছু ২১৮৩ টাকা দাম দিয়েছিল এবার তা ১১৭টাকা বাড়িয়ে ২৩০০ টাকা করা হয়েছে। ধান চাষিদের সুবিধার জন্য প্রতিটি জেলাতেই ক্রয়কেন্দ্র বাড়ানো হচ্ছে। এছাড়া প্রত্যন্ত এলাকা থেকে ধান সংগ্রহ করার জন্য মোবাইল ভ্যানের ব্যবস্থা করা হয়েছে। গ্রামে গিয়ে চাষিদের থেকে খাদ্য দফতর  সরাসরি ধান কিনবে। আগামী  মরশুমে ধান কেনার জন্য স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও সক্রিয়ভাবে নামানো হচ্ছে। এছাড়া বেনফেড, নাফেড, কনফেড-এর মতো সংস্থাগুলিও ধান কিনবে। ধান ভেঙে চাল করার জন্য রাইসমিলগুলির কাছ থেকেও আবেদনপত্র নেওয়া হচ্ছে। অনলাইনে এই আবেদন করতে হবে।

জানা গিয়েছে, আগে খোলা বাজারে ধানের দাম বেশি থাকত। চাষিরা ক্রয়কেন্দ্রে না গিয়ে ফড়েদের ধান বিক্রি করত। অধিকাংশ জেলা ধান কেনার টার্গেট পূরণ করতে পারত না। কিন্তু, গত বছরও ধানের দাম সরকার বেশি দেওয়ায় অধিকাংশ জেলা ধান কেনার টার্গেট ছুঁয়ে ফেলেছে। ধান কেনার ক্ষেত্রে পূর্ব বর্ধমান জেলা এক নম্বরে রয়েছে। দ্বিতীয় স্থানে হুগলি। সামনের মরশুমে প্রতিটি জেলাতেই ধান কেনার টার্গেট বাড়ানো হয়েছে। অনেক সময় ফড়েরা অন্যের নথি দিয়ে ক্রয়কেন্দ্রে ধান বিক্রি করে। তারা সেটা যাতে করতে পারে তার জন্য বায়োমেট্রিক ব্যবস্থা চালু করা হয়েছে। নাম নথিভুক্ত হওয়ার পর চাষিদের আঙুলের ছাপ দিতে হবে। তবে এবার থেকে বর্গাদাররাও ক্রয়কেন্দ্রে ধান বিক্রি করতে পারবেন। তবে তাদের জমি সংক্রান্ত স্ব-ঘোষণাপত্র দিতে হবে।

সরকার ধানের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় চাষিরা খুশি। কৃষিক্ষেত্রে সব জিনিসের দাম বেড়ে গিয়েছে। সারের দাম আকাশ ছোঁয়া। এবছর অনেক জমিতে দু’বার ধান রোপণ করতে হয়েছে। ধানের দাম না বাড়ানো হলে চাষিরা সমস্যায় পড়তেন। মূল্যবৃদ্ধির জন্য চাষিদের নাভিশ্বাস উঠেছে। সরকার দাম বাড়িয়ে সঠিক পদক্ষেপ নিয়েছে। তবে সব চাষি যাতে ক্রয়কেন্দ্রে ধান বিক্রি করতে পারে সেটা দেখা দরকার। বিভিন্ন অজুহাত দেখিয়ে চাষিদের ক্রয়কেন্দ্র থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এছাড়া ধানে ধুলো রয়েছে বলে চাষিদের বিপাকে ফেলার প্রবণতা রয়েছে। এমনটাই দাবি ধান চাষিদের।









Related articles

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...

আজই চূড়ান্ত হবে শিবসেনা (UBT)-র ভাঙন! কর্মী-ভোটারদের উদ্দেশে আবেগঘন বার্তা উদ্ধবের

ফের ভাঙছে শিবসেনা। আজই চূড়ান্ত হবে উদ্ধবের শিবসেনা ভাঙন। রবিবার, শিবসেনা (ইউবিটি) (Shiv Sena UBT)-র ৬ বিক্ষুব্ধ সাংসদ...

FIFA World Cup: তিউনিশিয়ার বিরুদ্ধে বড় জয়, নক আউটের আশা বাড়ল জাপানের

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে তিউনিসিয়াকে(Tunisia) ৪-০ গোলে হারাল জাপান(Japan)। জোড়া গোল করেন আয়াসে ইউদা। বাকি...

কলকাতাকে কৃতজ্ঞতা, রেড রোডের অনুষ্ঠান শেষে আবেগঘন বার্তা মোদির

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাভ্যাসে অংশ নিলেন প্রায় ৩৫ হাজারের বেশি মানুষ।...