Saturday, April 4, 2026

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি পদে বামপন্থী প্রার্থী? গণনায় জারি কার্ফু

Date:

Share post:

শনিবার শ্রীলঙ্কায় (Srilanka) নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন হওয়ার পরে সন্ধ্যা থেকেই শুরু হয় ভোট গণনা। সেই সঙ্গে জারি হয় কার্ফুও (curfew)। প্রাথমিকভাবে ব্যালট গণনায় অন্য প্রার্থীদের থেকে অনেকটা এগিয়ে বামপ্রার্থী অনুরা দিস্সানায়েকে (Anura Dissanayake)। তবে শেষ পর্যন্ত তাঁর এই জয়ের ধারা অব্যাহত থাকবে কিনা, রবিবারই জানা যাবে সেই ফলাফল।

শনিবার প্রাথমিক গণনার নিরিখে রাজনীতিকদের অনুমান শ্রীলঙ্কা প্রথমবার পেতে চলেছে একজন বামপন্থী(Leftist) রাষ্ট্রপতি। নির্ধারিত ৫০ শতাংশের থেকে অনেকটা এগিয়ে ৬০ শতাংশের বেশি ভোট পেয়েছিলেন তিনি। দ্বিতীয় স্থানে বিদায়ী রাষ্ট্রপতি রনিল বিক্রমসিঙ্ঘের (Ranil Wikramasinghe) থেকে তাঁর ব্যবধান ছিল অনেকটা।

সর্বশেষ ফলাফল অনুযায়ী প্রথম স্থান ধরে রেখেছেন বামপ্রার্থী অনুরা। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন প্রধান বিরোধী দলনেতা সাজিথ প্রেমদাসা (Sajith Premadasa)। তবে তাঁদের মধ্যে প্রাপ্ত ভোটের ব্যবধান অনেক। যেখানে অনুরার প্রাপ্ত ভোট শতাংশ ৫২-র কিছু বেশি, সেখানে সাজিথের প্রাপ্ত ভোট শতাংশ মাত্র ২৩।

২০২২ সালে দেউলিয়া হয়ে যাওয়া গোটাবায়া রাজাপক্ষা সরকারের পতনের পরে হাল ধরেছিলেন রনিল বিক্রমসিঙ্ঘে। এই নির্বাচনে সেই অর্থনৈতিক ব্যবস্থাকে ধরে রাখার চ্যালেঞ্জ নিয়েছিলেন তিনি। তবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা বামপ্রার্থীর নীতিকেই সিংহলীদের বেশি পছন্দ বলেই ভোটের ফলাফলে দেখা যাচ্ছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...