Tuesday, June 23, 2026

অবশেষে জেলমুক্তি! তিহার থেকে বেরোলেন অনুব্রত, বাবাকে নিয়ে সোমবার রাতেই ফিরছেন সুকন্যা

Date:

Share post:

অবশেষে জেলমুক্তি। সোমবারই তিহার জেল থেকে বের হলেন অনুব্রত মণ্ডল। এদিন তাঁকে আনতে যান মেয়ে সুকন্যা মণ্ডল। জেল থেকে বেরিয়ে সোজা দিল্লি বিমানবন্দরের দিকে রওনা দিয়েছেন অনুব্রত মণ্ডল।জানা যাচ্ছে, সোমবার রাতেই কলকাতা ফিরবেন অনুব্রত। এক পুজোর আগে তাকে গ্রেফতার করা হয়েছিল। আর এক পুজোর আগে মুক্তি পেলেন অনুব্রত।

২০২২ সালের ১১ অগাস্ট গোরুপাচার মামলায় বীরভূমের নিচুপট্টি এলাকার বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতার করেছিল সিবিআই। প্রথমে আসানসোল সংশোধনাগারে তাঁকে রাখা হয়েছিল। পরে তাঁকে তিহার জেলে নিয়ে যাওয়া হয়। ২০২৩ সালের ২১ মার্চ থেকে তিহারেই বন্দি ছিলেন কেষ্ট। একই মামলায় ওই বছরের নভেম্বর মাসে ইডিও তাঁকে গ্রেফতার করে। গত জুলাই মাসে এ সংক্রান্ত সিবিআইয়ের মামলায় সুপ্রিম কোর্টে জামিন পান তিনি। কিন্তু এই ইস্যুতে ইডির মামলায় তাঁকে তিহারেই বন্দি থাকতে হয়। এবার সেখান থেকেও জামিন পান অনুব্রত।

প্রসঙ্গত, গরু পাচার মামলায় ক’দিন আগেই শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল কন্যা সুকন্যা মণ্ডল। আদালত প্রথমত সুকন্যাকে ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেয়। পাশাপাশি একাধিক শর্তও আরোপ করে। অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর সিবিআই দাবি করেছিল, তাঁর বিপুল সম্পত্তির পরিমাণের সম্পূর্ণ তথ্য মেয়ে সুকন্যা মণ্ডলের কাছে রয়েছে। তার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। কিন্তু সিবিআই তাঁকে গ্রেফতার করেনি, ইডি করেছিল। তারপর থেকেই তিনি ছিলেন তিহার জেলে।

২৪ এর লোকসভা ভোটের আগে বীরভূমে প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ভোটে যাতে কাজ করতে না পারে, সেই লক্ষ্যেই কেষ্টর জামিন খারিজ হচ্ছে। ভোট মিটলেই জামিন পেয়ে যাবে। জেলের বাইরে বেরতে পারবে। সামান্য দেরিতে হলেও তাঁর কথাই মিলে গেল। ভোট মিটে যাওয়ার তিন মাসের মধ্যে, পুজোর আগে সিবিআই এবং ইডি দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মামলাতেই জামিন মিলল অনুব্রতর।

আরও পড়ুন- কলকাতা হাইকোর্টেও এবার শ্লীলতাহানি!

 

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...