Tuesday, June 23, 2026

ফের উত্তপ্ত লেবানন-ইজরায়েল: ধুলিসাৎ হিজবুল্লার ৩০০ ঘাঁটি, মৃত ১৮২

Date:

Share post:

হামলা পালটা হামলায় উত্তপ্ত লেবানন-ইজরায়েল। এবার ইজরায়েলের হানায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৮২ জনের। আহত হয়েছেন আরও ৭৩০ জন। ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন হিজবুল্লাকে লক্ষ্য করে লেবাননে মারাত্মক আক্রমণ শানাচ্ছে ইজরায়েলি ফৌজ। সোমবার অন্তত ৩০০টি ঘাঁটিতে হামলা চালিয়েছে তেল আভিভ! এর পাল্টা দিয়ে ইজরায়েলে ১০০টিরও বেশি রকেট ছুড়েছে শিয়া জঙ্গি গোষ্ঠী।

জানা গিয়েছে, হিজবুল্লা জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি টার্গেট করে ইজরায়েলিদের বোমা বর্ষণ চলবে। লেবানন থেকে পাওয়া খবরে জানা গিয়েছে, এদিন প্রায় ৮০ হাজার উড়ো ফোন এসেছে। প্রতিটি ফোনেই এলাকা ছেড়ে চলে পালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। একদিকে, হামাস নিধনে গাজায় হত্যাযজ্ঞ জারি রেখেছে ইজরায়েল। এবার হিজবুল্লাকে নিকেশ করতে তাদের রক্তচক্ষুর নজরে পড়েছে লেবাননও।

এহেন পরিস্থিতিতে ১০ হাজার মানুষ দক্ষিণ লেবানন ছেড়ে বেইরুটের দিকে পালিয়ে যাচ্ছেন। গৃহহীন মানুষকে আশ্রয় দিতে স্থানীয় স্কুলগুলিতে ত্রাণ শিবির খোলা হচ্ছে। এদিকে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালানো রাশিয়া ইজরায়েল ও হিজবুল্লাকে উত্তেজনা প্রশমনের ডাক দিয়েছে। দুই পক্ষকেই সংযত থাকার পরামর্শ দিয়েছে ক্রেমলিন কর্তৃপক্ষ।

আরও পড়ুন- অবশেষে জেলমুক্তি! তিহার থেকে বেরোলেন অনুব্রত, বাবাকে নিয়ে সোমবার রাতেই ফিরছেন সুকন্যা

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...