Saturday, May 23, 2026

কেজরিওয়ালকে রামের সঙ্গে তুলনা! দায়িত্ব নিয়েও মুখ্যমন্ত্রীর চেয়ার ফাঁকা রাখলেন অতিশি

Date:

Share post:

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) রামের সঙ্গে তুলনা করলেন দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী অতিশি মারলেনা (Atishi Marlena)। সোমবার মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন তিনি। তবে মুখ্যমন্ত্রী হিসাবে কেজরিওয়াল যে চেয়ারে বসতেন সেই চেয়ার ফাঁকা রেখে পাশের চেয়ারে বসলেন অতিশি। ২০২৫ বিধানসভা নির্বাচনের আগে আপের ভাবমূর্তি ফেরাতে নানাভাবে সচেষ্ট শীর্ষ নেতৃত্ব। পরিষেবার পাশাপাশি দলের নীতিগত অবস্থান নিয়েও সাধারণ মানুষের কাছে স্পষ্ট করে দিচ্ছেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী অতিশি।

অরবিন্দ কেজরিওয়াল যেদিন মুখ্যমন্ত্রী হিসাবে পদত্যাগ করেন (resignation) সেদিন চোখের জল ফেলে অতিশি দাবি করেছিলেন আপের প্রধান কর্তব্য ফের মুখ্যমন্ত্রী পদে কেজরিওয়ালকে ফিরিয়ে আনা। আপ কেজরিওয়ালকে সামনে রেখে ২০২৫ নির্বাচনের জন্য যে এখন থেকেই মাঠে নামছে, তা বুঝিয়ে দিতে বাকি রাখেননি কেজরিওয়াল থেকে আপ (AAP) নেতারা। মুখ্যমন্ত্রীত্ব থেকে পদত্যাগকেও রাজনৈতিকভাবে কাজে লাগাতে চাইছে আপ।

 

একইভাবে দায়িত্বভার গ্রহণের মধ্যে দিয়েও সেই রাজনৈতিক চিন্তাভাবনার প্রতিফলন রাখলেন অতিশি। সোমবার মুখ্যমন্ত্রীর দফতরে কেজরিওয়ালের চেয়ার ছেড়ে অন্য চেয়ারে বসেন তিনি। অতিশি (Atishi) দাবি করেন, “রামচন্দ্র বনবাসে যাওয়ার সময় ভরত যেভাবে কষ্ট পেয়েছিলেন তেমনই আজ আমার মন ভারাক্রান্ত। কেজরিওয়াল শ্রীরামচন্দ্রের আদর্শ মেনে দিল্লিবাসীর সেবা করেছিলেন এবং সেই মর্যাদা ধরে রাখতে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। রামচন্দ্র ১৪ বছর বনবাসে থাকাকালীন ভরত তাঁর খড়ম রেখে রাজ্যভার সামলেছিলেন। সেইভাবেই আমিও চারমাস দিল্লির (Delhi) শাসনভার সামলাবো।”

 

বিজেপির চক্রান্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগমুক্ত না হওয়া পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রিত্বে আসবেন না বলে দাবি করে পদত্যাগ করেছিলেন কেজরিওয়াল। আপ বিধায়কদের সিদ্ধান্তে সেই দায়িত্ব পেয়েছেন অতিশি মারলেনা। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পরে দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী (chief minister) হলেন অতিশি। তবে দিল্লির মানুষ কেজরিওয়াল ও আপের (AAP) পরিষেবার পাশাপাশি তাঁদের আদর্শকেও বুঝবেন বলেই আশা অতিশির। সোমবার তিনি বলেন, “আমার বিশ্বাস দিল্লির মানুষ কেজরিওয়ালকে আরও বেশি ভোটে জিতিয়ে আবার দিল্লির ক্ষমতায় আনবেন। তিনি আবার মুখ্যমন্ত্রীর আসনে বসবেন। ততদিন আমি এই দায়িত্ব সামলাবো।”

 

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...