Friday, April 3, 2026

এগিয়ে থেকেও কেরালার বিরুদ্ধে হার, ম্যাচ হেরে কী বললেন লাল-হলুদ কোচ?

Date:

Share post:

গতকাল আইএসএল-এর দ্বিতীয় ম্যাচেও হারের মুখ দেখে ইস্টবেঙ্গল এফসি। কেরালা ব্লাস্টার্সের কাছে ১-০ গোলে এগিয়ে থেকেও ২-১ গোলে হারের মুখ দেখে কার্লোস কুয়াদ্রাতের দল। ম্যাচ হারের কারণ হিসাবে সুযোগ নষ্টকেই কাঠ গড়ায় দার করালেন লাল-হলুদ কোচ।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে কুয়াদ্রাত বলেন,” গোলের সামনে গিয়ে খেই হারিয়ে যাওয়ার সমস্যা নিয়ে অনেক কাজ করেছি আমরা। এই সমস্যা আমাদের গত ম্যাাচেও হয়েছে। আসলে এই সমস্যা মেটাতে গেলে ফুটবলারদের সঠিক মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। যেটা আমাদের ছেলেরা সব সময় পারছে না। এই ব্যাপারটা ওদের আরও ভাল বাবে বোঝাতে হবে। আসলে তরুণ ফুটবলাররা গোলের সামনে গিয়ে এতটা উত্তেজিত হয়ে পড়ে যে মাঝে মাঝে ফুটবলের বেসিক মনে থাকে না তাদের। এটা আমি ভারতে কোচ হিসেবে এসে দীর্ঘ সময়ে লক্ষ্য করেছি। তবে এটা আমারই কাজ। ওদের আরও বোঝাতে ও শেখাতে হবে।”

এদিকে পুরনো রোগ এখনও সারেনি লাল-হলুদের। গোল করেও সেই ব্যবধান ধরে রাখতে পারছে না ইস্টবেঙ্গল। এই নিয়ে কুয়াদ্রাত বলেন, “ এবারের আইএসএলে প্রায় রোজই এরকম হচ্ছে। বেশির ভাগ ম্যাচেই ৮৫ মিনিটের পরে ফয়সালা হয়েছে। সেটা আমাদের ক্ষেত্রেও হল এবং আমাদের বিরুদ্ধেও গেল। দ্বিতীয় গোল করার সুযোগটাই তৈরি করতে পারিনি আমরা। এই ম্যাচে আমরা বুঝে নিলাম, কোন জায়গায় আমাদের ভুল হচ্ছে। এ বার আমাদের এই ভুলগুলো শোধরাতে হবে। আরও খাটতে হবে।”

লিগের শুরুতেই পরপর দুই ম্যাচে হার মোটেই আশা করেননি তিনি। কুয়াদ্রাতের বিশ্বাস, লিগ যত এগোবে, তত দলের ফুটবলারদের মধ্যে বোঝাপড়া আরও ভাল হবে এবং দল ততই উন্নতি করবে।

আরও পড়ুন- কেন বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিয়েছিলেন পন্থ? জানালেন নিজেই


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...