Saturday, March 14, 2026

ইন্টার মায়ামি কি ছাড়তে চলেছেন লিও? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

ইন্টার মায়ামি কি ছাড়তে চলেছেন লিওনেল মেসি? জোর জল্পনা , মায়ামি ছেড়ে নিজের পুরনো ক্লাবে ফিরতে চলেছেন লিও। সূত্রের খবর, নিজের চুক্তি আর বাড়াতে চাইছেন না আর্জেন্তাইন সুপারস্টার।

এই নিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম এল ন্যাসিওনালের রিপোর্টে বলা হয়েছে, , ২০২৫ সালের ডিসেম্বর মাসে নিজের চুক্তি শেষ হওয়ার পর মেসি আর মায়ামিতে থাকতে চান না। ইন্টার মায়ামি চলতি মরশুমের শুরু থেকে চুক্তি বাড়ানোর বিষয়ে বারবার আবেদন করলেও মেসি তাতে কর্ণপাত করেননি। আর এর ফলে সম্ভাবনা বেড়েছে, মেসির মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়ার। শুধু টিকি নয়, এই রিপোর্টে এও জানানো হয়েছে, নিজের ছোটবেলার ক্লাব নিউওয়েল ওল্ড বয়েজে ফিরতে চাইছেন মেসি। যেখানে তিনি ১৯৯৫ থেকে ২০০০ সাল অবধি খেলেছেন। শোনা যাচ্ছে, আগামী ২০২৬ সালের জানুয়ারিতে তিনি আর্জেন্তিনার এই ক্লাবে সই করতে চান। এর আগে একাধিক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, কখনও সুযোগ পেলে তিনি নিউওয়েল ওল্ড বয়েজে ফিরতে চান।

এই নিয়ে ২০১৬ সালে এক সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, “যদি আমাকে একদিন পরেই আর্জেন্তিনায় যেতে হয়, আমি রাজি। নিউওয়েলের হয়ে এখনও খেলতে চাই। কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার সন্তানদের ভবিষ্যৎ। ওরা যাতে শান্তিতে থাকতে পারে সেটাই আমি চাই।“

আরও পড়ুন- দাবায় ইতিহাস গড়ে মেসি-রোহিতদের মতন সেলিব্রেশন প্রজ্ঞানন্দ-তানিয়াদের, ভাইরাল ভিডিও

spot_img

Related articles

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...