Wednesday, June 24, 2026

‘উৎসবের উপহার’, ডায়মন্ড হারবার বাসিন্দাদের ‘আনন্দ’ তুলে দিলেন সাংসদ অভিষেক

Date:

Share post:

পুজোর আগেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দেওয়া ‘উৎসবের উপহার’ পৌঁছল ডায়মন্ড হারবারবাসীর ঘরে ঘরে। অভিষেকের উপহারের ডালি স্থানীয় নেতাকর্মীরাই দায়িত্ব নিয়ে সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। পুজো সকলের এই কথা ভেবেই উৎসবের উপহারের উদ্যোগ নিয়েছেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ। ‘উৎসবের উপহার’ (Utsober Upohar) পেয়ে খুশি আমজনতা।

গত বছর পর্যন্ত পুজোর আগে ‘অভিষেকের উপহার’ কর্মসূচি অনুষ্ঠিত হত ডায়মন্ডহারবার লোকসভার সাতটি বিধানসভা কেন্দ্রে। সেখানে সাংসদ নিজে উপস্থিত থেকে পুজোর উপহার মানুষের হাতে তুলে দিতেন। এবছর উপহার দেওয়ার এই পদ্ধতিতে বদল আনা হয়েছে। অভিষেকের নির্দেশে, দলের স্থানীয় নেতারা ডায়মন্ডহারবার এলাকার আমজনতার বাড়ি বাড়ি গিয়ে উপহার পৌঁছে দিয়ে আসছেন।

রবিবার থেকে ঘরে ঘরে উপহার পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছেন ডায়মন্ডহারবার লোকসভা এলাকার অধীন তৃণমূল কংগ্রেস (TMC) নেতারা। ২ অক্টোবর মহালয়ার আগেই সাধারণ মানুষের কাছে উপহার পৌঁছে দিতে চান দলীয় নেতারা।

সিদ্ধান্ত হয়েছে, সাংসদ অভিষেকের (Abhishek Banerjee) দফতর থেকে বিধানসভাভিত্তিক উপহার পৌঁছে যাবে প্রত্যেক বুথে বুথে। এরপর বুথের দায়িত্বে থাকা নেতারা নিজেদের সুবিধা মতো যত দ্রুত সম্ভব সেই উপহার পৌঁছে দেবেন সাধারণ মানুষের কাছে।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...