Friday, June 26, 2026

তিরুপতি লাড্ডু বিতর্ক চন্দ্রবাবুর ‘প্রোপাগান্ডা’, সুপ্রিম কোর্টে সুব্রহ্মনিয়ন স্বামী

Date:

Share post:

তিরুপতির লাড্ডু বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন বিজেপির প্রাক্তন মন্ত্রী সুব্রহ্মনিয়ন স্বামী (Subrahmanian Swami)। তিরুপতির প্রসাদ সংক্রান্ত তদন্তের ফলাফল সামনে এনে অগণিত ভক্তের মনে অযথা আশঙ্কা তৈরি করা হচ্ছে বলে দাবি করেন তিনি। সেই সঙ্গে এই বিষয়টিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর (Chandrababu Naidu) প্রোপাগান্ডা (propaganda) বলেও দাবি করেন তিনি। সুপ্রিম কোর্টে, আদালতের পর্যবেক্ষণে মামলা চেয়ে একটি জনস্বার্থ মামলা (PIL) দায়ের করেন তিনি।

সুব্রহ্মনিয়ন স্বামীর দাবি, তিরুপতিতে ভেঙ্কটেশ্বর ভগবানের প্রসাদ নিয়ে যে তদন্ত প্রক্রিয়া চলছিল তার তথ্য অনৈতিকভাবে সংবাদমাধ্যমের হাতে তুলে দেওয়া হয়েছে চন্দ্রবাবু নাইডুর প্রচারের স্বার্থে। গবেষণাগারের তথ্য বাইরে প্রকাশ করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রবীন বিজেপি নেতা। সেই সঙ্গে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন তিনি। কারণ এই বিষয়টির সঙ্গে লক্ষ লক্ষ ভক্তের আবেগ জড়িত রয়েছে বলে দাবি করেন তিনি।

এভাবে তদন্তের রিপোর্ট প্রকাশ্যে চলে আসায় রাজনীতিকদের রাজনৈতিক ফায়দা তোলার সুবিধা হয়ে গিয়েছে বলে দাবি করেন তিনি। সেই সঙ্গে তদন্তে বেশ কয়েকটি প্রশ্ন তোলারও আবেদন জানান তিনি। প্রথমত, কোনও স্বীকৃত গবেষণাগারে (lab-testing agency) এই ঘি-এর পরীক্ষা হয়েছিল কিনা জানতে চান তিনি। দ্বিতীয়ত, কোন ঘি পরীক্ষা করা হয়েছিল, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। বাতিল ঘি-এর নমুনা, না প্রসাদে ব্যবহার করা ঘি-এর নমুনা পরীক্ষা করা হয়েছে, তদন্তকারীদের কাছে প্রশ্ন করেন তিনি। তৃতীয়ত, ‘অশুদ্ধ’ ঘি-এর সংরক্ষণের দায়িত্ব কোন সংস্থার হাতে ছিল তদন্তের দাবি জানান তিনি। চতুর্থত, পরীক্ষার ক্ষেত্রে কোনওভাবে ভুল রিপোর্ট (false positive report) আসার সম্ভাবনার দিকটি খতিয়ে দেখারও আবেদন জানান তিনি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...