Sunday, June 7, 2026

তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর নন্দীগ্রামে! মারধর অন্তঃসত্ত্বাকে, গ্রেফতার ৫ বিজেপি কর্মী

Date:

Share post:

এবার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল বিজেপির বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে। এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠল বিজেপি নেতাদের বিরুদ্ধে। পাশাপাশি তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম- ২ ব্লকের বয়াল দুই গ্রাম পঞ্চায়েতের রামচক গ্রামে। এই ঘটনায় মূল অভিযুক্ত বিজেপি নেতা সুনীল পাত্র ও তার সাগরেদ সহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ।

বিজেপি তরফ থেকে রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে বারংবার প্রশ্ন তোলা হয়। কিন্তু সেই বিজেপি শাসিত নন্দীগ্রাম তথা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে একেবারে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন। জানা গেছে, রামচক গ্রামের বাসিন্দা তথা তৃণমূল কর্মী বিশ্বজিৎ পাত্রের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ রয়েছে স্থানীয় বিজেপি নেতা সুনীল পাত্রের। সোমবার রাত থেকেই বিশ্বজিতের বাড়িতে বারবার সুনীল পাত্র হুমকি দিচ্ছিল বলে অভিযোগ। মঙ্গলবার সকালে একেবারে দলবল নিয়ে সুনীল পাত্র বিজেপি কর্মী বিশ্বজিৎ পাত্রের বাড়িতে গিয়ে চড়াও হন। ইতিমধ্যে মারধরের ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে হাতে বাঁশ নিয়ে তৃণমূল কর্মী বিশ্বজিৎ এর বাড়ি ভাঙচুর করছে বিজেপির দুষ্কৃতীরা। সেই সময় বিশ্বজিতের মেয়ে ও জামাই বাধা দিতে গেলে তাকে ঘরের মধ্যে আটকে দেওয়া হয়। পাশাপাশি ওই সময় বিশ্বজিৎ পাত্রের অন্তঃসত্ত্বা পুত্রবধূ বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। অন্তঃসত্ত্বা বধুকে এভাবে মারধরের ঘটনায় বিজেপির ওপর নিন্দার ঝড় নেমে এসেছে সামাজ মহলে। পরে তাকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে রুখে দাঁড়ান বিশ্বজিতের স্ত্রী অলকা পাত্র। তিনি নন্দীগ্রাম থানায় গিয়ে অভিযুক্ত বিজেপি নেতা সুনীল পাত্রসহ তার সাগরেদদের নামে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তৎক্ষণাৎ তদন্তে নেমে পুলিশ সুনীল পাত্র সহ মোট পাঁচজনকে গ্রেফতার করে। ওই এলাকার বিধায়ক শুভেন্দু অধিকারী রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে বারবার রাজ্যের বিরুদ্ধে প্রশ্ন তোলেন। এবার তারই বিধানসভা কেন্দ্রে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল তারই দলের নেতার বিরুদ্ধে।

হলদিয়া মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম অধিকারী জানান, “খবর পেয়ে আক্রান্তদের উদ্ধার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।” অভিযোগকারীনি অলকা পাত্র জানান, “রাজনৈতিক কারণে বারবার আমাদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছিল। আগেও আমার স্বামীর ওপর হামলা চালিয়েছিল বিজেপি।”

আরও পড়ুন- শুভমনের সঙ্গে দুরন্ত ইনিংস, কোন মন্ত্রে সাফল্য পন্থের? ফাঁস করলেন ঋষভ নিজেই

নন্দীগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ জানান, “বিজেপি নেতা সুনীল পাত্র ও বিজেপি কর্মীরা পরিকল্পনা করে তৃণমূল কর্মী বিশ্বজিতের বাড়িতে হামলা এবং মারধর করে। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি। উপযুক্ত ব্যবস্থা না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।” যদিও গোটা ঘটনায় মুখে কুলুপ এঁটেছে বিজেপি।

Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...