Thursday, June 11, 2026

উৎসবের মরশুমে সোনা রুপোর দামে বড় চমক!

Date:

Share post:

পুজো আসছে, বাঙালি শ্রেষ্ঠ উৎসবে দেদার কেনাকাটার পাশাপাশি সোনা রুপোর দামের উত্থান পতনে নজর রেখেছে আমজনতা। পুজোর মরশুমে (Festival Season) যদি হলুদ ধাতুর দাম একটু কমে তাহলে বিয়ের সিজনের আগেই তা কিনে রাখার আপ্রাণ চেষ্টা। এমনিতেই দুর্গাপুজা (Durga Puja) উপলক্ষে বিভিন্ন সোনার দোকানে অলংকারে (Gold Silver Jewellery) নানা রকমের ছাড় দেওয়া হয় তার সঙ্গে যদি দুই ধাতুর আসল দাম অনেকটা কমে যায় তাহলে সত্যি সত্যি সোনায় সোহাগা। দুর্গাপুজো, নবরাত্রি, লক্ষ্মীপুজো, ধনতেরাস, দীপাবলি – উৎসবের দীর্ঘ তালিকায় চমক দিচ্ছে সোনার দাম। একদিন কমছে তো আরেকদিন সামান্য লাফ। রুপোর দামও সোনার মূল্যের সঙ্গে বেশ কিছুটা হেরফের হচ্ছে। মঙ্গলবার সোনা রুপোর দর কত হলো জানেন?

কলকাতায় এদিন ২২ ক্যারেট এক গ্রাম সোনার দাম ৬ হাজার ৯৮১ টাকা। ২৪ ক্যারেটের দাম হয়েছে ৭ হাজার ৬১৬ টাকা। সেই অনুপাতে হিসেব করলে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৬৯ হাজার ৮১০ টাকা। ২৪ ক্যারেট এর ক্ষেত্রে সেই দাম হবে ৭৬ হাজার ১৬০ টাকা। এদিকে আবার রুপোর দাম কিছুটা কমেছে কমেছে। ১০০ গ্রাম রুপো কিনতে খরচ পড়বে ৯২৯০ টাকা এবং ১ কেজি রুপোর মূল্য ৯২ হাজার ৯০০ টাকা হয়েছে।


Related articles

FIFA World Cup: ক্রোয়েশিয়া থেকে জাপান, চমক দিতে পারে কোন দেশগুলি?

ফেভারিটের তালিকায় না ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup)চমক দিতে পারে একাধিক দেশ। এবার ৪৮ দেশের বিশ্বকাপ, ফলে ছোট...

সায়নী ঘোষ কোথায়? স্যোশাল মিডিয়া বোমা ফাটালেন তৃণমূলের যুবনেতার মৃত্যুঞ্জয়  

রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষ কোথায়? যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বৃহস্পতিবার উচাটন। রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay...

ফের ক্ষেপণাস্ত্র হামলার শিকার ভারতীয় জাহাজ ‘এমটি জালবীর’

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে একের পর এক জাহাজে হামলায় রীতিমত উদ্বেগে ভারত। বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে আরও একটি...

রাহুলের মৃত্যুর তদন্তে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের 

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে গত মার্চ মাসে মৃত্যু হয়েছে অভিনেতার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। কেটে গেছে...