Saturday, April 4, 2026

বাংলাদেশ সিরিজের আগে রিঙ্কু সিংয়ের হাতে ‘ঈশ্বরের খেয়াল’

Date:

Share post:

রিঙ্কু সিংয়ের সৌজন্যে ‘ঈশ্বরের খেয়াল’ কথাটি ভারতীয় ক্রিকেট মহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের আগে সেই কথা হাতে নতুন ট্যাটু আঁকিয়ে নিয়েছেন ভারতের ব্যাটার।আহমেদাবাদে গত বছর আইপিএলে গুজরাট টাইটানস–কলকাতা নাইট রাইডার্স ম্যাচের শেষ ওভার করতে আসা যশ দয়ালের ৫ বলে ৫ ছক্কা মেরে কলকাতাকে অবিশ্বাস্য এক জয় এনে দেন রিঙ্কু
সেই দয়াল এ বছরের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দারুণ পারফর্ম করেন। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্লে–অফ পর্বের ম্যাচেও শেষ ওভার করতে আসেন দয়াল। প্লে–অফে জায়গা করে নিতে চেন্নাইয়ের দরকার ছিল ১৭ রান। মহেন্দ্র সিং ধোনি প্রথম বলেই দয়ালকে ছক্কা মারলে সবাই ভাবতে থাকেন গত বছরের স্মৃতি।এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ান এই বাঁহাতি পেসার। দ্বিতীয় বলেই ধোনিকে আউট করেন। শেষ চার বলে দেন মাত্র ১ রান।
সেই ম্যাচের পর রিঙ্কু দয়ালকে মেনশন করে ইনস্টাগ্রামে লেখেন, ‘বাছা, সবই ঈশ্বরের খেয়াল।’ বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের আগে সেই কথা দিয়েই হাতে ট্যাটু আঁকিয়ে নিয়েছেন রিংকু। ২৬ বছর বয়সী ব্যাটসম্যানের হাতে ট্যাটু আঁকিয়ে দিয়েছেন চিত্রশিল্পী বাঘব শেঠি।নতুন ট্যাটুর একাধিক ছবি মঙ্গলবার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রিংকু। সেখানে দেখা যাচ্ছে, একটি বৃত্তাকার নকশার মধ্যে ইংরেজিতে লেখা God’s Plan (ঈশ্বরের খেয়াল)। বৃত্তাকার নকশাটি আসলে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম এবং এর বিভিন্ন পাশে ৫টি বল। অর্থাৎ, রিঙ্কু গত বছর মাঠের যে দিক দিয়ে দয়ালের ৫ বলে টানা ৫ ছক্কা মেরেছিলেন, সেটারই ইঙ্গিত দিয়েছেন।
ভারতের হয়ে ২৫টি ম্যাচ খেলা রিঙ্কু সিং বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি–টোয়েন্টিতে থাকছেন, তা অনেকটাই নিশ্চিত। আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে হবে প্রথম টি–টোয়েন্টি। শেষ দুই টি–টোয়েন্টি ৯ ও ১২ অক্টোবর দিল্লি ও হায়দরাবাদে।









Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...