Friday, April 3, 2026

হাঁড়ি দিয়ে জল আটকাবে? বন্যায় সুকান্তর বিভ্রান্তিকর মন্তব্যের পাল্টা কুণাল

Date:

Share post:

কেন্দ্র সরকার বাংলার প্রতি বঞ্চনা ছাড়া আর কোনও পথই ভাবতে পারে না, বিজেপি নেতাদের প্রকাশিত ডিভিসির চিঠি নিয়ে আরও একবার কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা স্পষ্ট করে দিল তৃণমূল। বিজেপি নেতারা যেভাবে দাবি করেন জল ছাড়ার আগে ডিভিসি (DVC) চিঠি দিয়েছিল রাজ্যকে, তা যে আদতে কেন্দ্রের বঞ্চনাকেই প্রকাশ করছে তা তুলে ধরলেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। পাশাপাশি তিনি দাবি করেন যে মাস্টার প্ল্যানগুলো (master plan) করার কথা সেগুলো এড়িয়ে যাচ্ছে কেন্দ্রের সরকার।

ডিভিসির (DVC) জল ছাড়ার আগে ১৭ সেপ্টেম্বর রাজ্য সরকারকে যে চিঠি দিয়েছিল তা তুলে ধরে ডিভিসির বিপুল জল ছাড়াকে সমর্থন করার চেষ্টা করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। কিন্তু আদতে তাতে যে রাজ্যের দশটি জেলার মানুষের বানভাসি হওয়া কোনওভাবেই আটকানো যেত না, তা স্পষ্ট করে দেন কুণাল। তিনি দাবি করেন, “ডিভিসি খবর দিয়ে যে চিঠি দিয়েছিল তা রুটিন চিঠি। বিষয়টা এই বিপুল পরিমাণ জল ছাড়াটাই। আপনি খবর পেলেন আপনার এলাকায় বিপুল পরিমাণ জল ঢুকছে। আপনি রুটিন লোককে বলতে পারেন সতর্ক থাকো। কিন্তু ওই ভয়ঙ্কর জল ঢুকলে লোকে কী হাঁড়ি কলসি দিয়ে জল আটকাবে? এটা কোনও কাজের কথা?”

বিজেপির নেতারা এই পরিস্থিতিতে রাজনীতি করতে বা মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন বলে দাবি করেন কুণাল। তিনি বলেন, “বিজেপির সুকান্ত মজুমদার সম্পূর্ণভাবে বিভ্রান্ত করতে চাইছেন। মূল সমস্যা ডিভিসির (DVC) জল ছাড়া। মূল সমস্যা বাঁধের (dam) নাব্যতা না বাড়ানো, বাঁধের জল ধারণ ক্ষমতা না বাড়ানো। সমস্যা একসঙ্গে এতটা পরিমাণ জল ছাড়া। সমস্যা ঘাটাল মাস্টার প্ল্যানগুলোয় কেন্দ্রের সাহায্য দেওয়ার কথা। সেগুলো না করা। আধ ঘণ্টা আগে খবর পাচ্ছেন না আধ ঘণ্টা পরে তার সঙ্গে মূল সমস্যার কোনও সম্পর্কে নেই।”

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...