Tuesday, June 23, 2026

কলাকুশলীদের সুবিধার্থে প্রযোজকদের জন্য নয়া বিধির প্রস্তাব EIMPA-র

Date:

Share post:

ছবি প্রযোজনা করতে হলে সেই প্রযোজককে এবার থেকে ৫ লক্ষ টাকা ডিপোজিট হিসেবে রাখতে হবে ইম্পার (EIMPA) কাছে। টেকনিশিয়ানদের পাওনা টাকা আদায়ে এবার এই প্রস্তাব দিল টেকনিশিয়ানদের ফেডারেশন। বুধবার ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas) এই প্রস্তাব দিয়ে বলেন, টলিউডের (Tollywood) প্রযোজকদের একাংশের উদাসীনতায় কাজ করেও দিনের পর দিন পারিশ্রমিক পাচ্ছেন না টেকনিশিয়ানরা। অনেক প্রযোজকরাই ছবি শেষ হয়ে যাওয়ার পর মাস পেরিয়ে বছর কেটে গেলেও টেকনিশিয়ানদের পাওনা টাকা মেটাচ্ছেন না। অনেক প্রযোজকরা ছবি শেষ না করে মাঝপথে চলে যাচ্ছেন। ফলে টাকা পাচ্ছেন না টেকনিশিয়ানরা। এই অবস্থার পরিবর্তন দরকার। এদিন ইম্পার সদস্যদের সামনেই এই প্রস্তাব রাখেন স্বরূপ বিশ্বাস।স্বরূপ বিশ্বাস ছাড়াও এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ইম্পার (EIMPA) সভাপতি পিয়া সেনগুপ্ত (Piya Sengupta)-সহ অন্যান্য কর্তারা। বার্ষিক সাধারণ সভার শেষে ইম্পার নতুন কমিটি তৈরি হল।এই কারণে স্বরূপের প্রস্তাব, ছবি করতে গেলে প্রযোজকদের ৫ লক্ষ টাকা জমা রাখতে হবে। প্রয়োজনে সেই টাকা থেকে টেকনিশিয়ানদের বকেয়া মেটানো হবে। অভিযোগ ওঠে, ফেডারেশন নাকি জোর করে নিজেদের ইচ্ছে মতো টেকনিশিয়ান নিতে বাধ্য করে প্রযোজকদের। সেই অভিযোগ উড়িয়ে ফেডারেশন সভাপতি বলেন, এই অভিযোগ একেবারেই ঠিক নয়। তবে যাঁরা কম বাজেটে শর্ট ফিল্ম, ডকুমেন্টারি বা ইউটিউবে কাজ করতে চান তাঁদের জন্য আলাদা ব্যবস্থা করবে ফেডারেশন। তিনি বলেন, যাঁরা এ ধরনের কাজ করতে চান, তাঁদের বলবো, আমাদের কাছে আসুন। আমরা বাজেট বুঝে টেকনিশিয়ানদের ব্যবস্থা করে দেব। কোনও বাড়তি লোকের পারিশ্রমিক গুণতে হবে না সেই প্রযোজককে।










Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...